
জাহাঙ্গীর বাবু
দেশী, বিদেশী মোড়লদের জন্য
অশান্তিতে দেশ,বিশ্ব,
হোক রাজনীতি,ধর্ম,সংস্কৃতি,
খেলাধুলা,ফুটবল কিংবা ক্রিকেট।
ইলেকশন কিংবা সিলেকশন
জোচ্চুরি, দুর্নীতি,ক্ষমতার ব্যাবহার,
একমাত্র অপশন,
ক্ষমতাবানের অপসাশন,শোষণ
মিথ্যার জয় সত্যের ক্ষয়
কেউ শোষিত,কেউ নির্বাক রয়!
ভাষার জন্য রক্ত দিয়েছে,
স্বাধীনতা বিজয়ে মুক্তির রক্ত সাগর,
গনতন্ত্রে রক্ত লেগেছে বহুবার
রক্ত ছাড়া মানুষের নাই অধিকার!
স্বাধীনতা, সে তো দলীয় সম্পদ
পেয়েছি কি পাইনি, পাবো কি কোন দিন,
রয়ে গেলো আজীবন প্রশ্নবোধক?
১৭-৩-২০১৮ ইং
সিঙ্গাপুর
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৮ রাত ৮:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


