চড়ুইভাতিতে কে আমি?
জাহাঙ্গীর বাবু
একই জান,একই প্রাণ
একই অবয়বে আলো ছায়ার খেলা,
ভবের মেলায় মিথ্য সব,
চাতুর্য আর মেকী রঙের মেলা।
একই মানুষ,কত রুপ,
জগৎ সংসারে মোহ-মায়ার বিদ্রুপ!
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে,
দিবা রাত্রি অমরত্বের নিস্ফল কসরত।
এইতো জীবন,এইতো মরণ
দৌড়,ঝাঁপ, দেশ,দেশান্তর;
জন্ম থেকে মৃত্যু,
বাঁচা মরার যুদ্ধ জীবন!
দু:খ,কষ্ট,আনন্দ,বেদনা,হাসি,কান্না,
বিনোদন অবকাশ যাপন।
ধরণীর বুকে স্বল্প সময়,
মনুষ্য নামে দেহের খামে
হরেক অবয়বে, জন্ম,মৃত্যুর মাঝে,
নানা বন্ধনে যাপিত জীবন।
ধর্মের খেলায়,পৃথিবীর মেলায়
কথার তারতম্যে, জমিনের ভোগ বিলাসে
জীবনের চড়ুইভাতিতে, রক্ত স্নান,
বিবেক,মানবতা,মনুষত্ব্যের বলিদান।
এইতো জীবন,এইতো মরণ
দৌড়,ঝাঁপ, দেশ,দেশান্তর;
জন্ম থেকে মৃত্যু,
বাঁচা মরার যুদ্ধ জীবন!
একই মানুষ,কত রুপ,
জগৎ সংসারে মোহ-মায়ার বিদ্রুপ!
মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে,
দিবা রাত্রি অমরত্বের নিস্ফল কসরত।
জীবনের চড়ুইভাতিতে, রক্ত স্নান,
বিবেক,মানবতা,মনুষত্ব্যের বলিদান।
ধরণীর বুকে স্বল্প সময়,মনুষ্য নামে দেহের খামে
হরেক অবয়বে, জন্ম,মৃত্যুর মাঝে,
নানা বন্ধনের যাপিত জীবন।
আমি নেই,আমার মাঝে আমি নেই
হুকুমের কৃতদাস,জীবনে,মরণে
এপারে,ওপারে,আমি কেউ না
বেঁচে থেকে জিন্দালাশ!
জীবনের কাঠগড়ায় হুকুমের আসামী
মরণের পরে ও বিধাতার কাছে,
জান্নাত,জাহান্নামের হুকুমের আসামী!
সাজানো জীবনের মিছামিছির
চড়ুইভাতিতে কে আমি?
সিঙ্গাপুর
১৯-২-২০১৮ ইং

সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


