
জাহাঙ্গীর বাবু
দুটি কাক উচ্ছিষ্ট নিয়ে লড়ছে
দুই ঝাঁক শালিক, কাকের পিছু ছুটছে।
তিনটি ঘুঘু হাসছে
কতোগুলো শেয়াল দেখছে।
কতোগুলি শালিক বসে আছে।
কয়েকটা কুকুর ঘেউ ঘেউ করছে।
কিছু বিড়াল ম্যাঁও ম্যাঁও করছে।
ময়ুর ক'টা নাচছে।
চিতা বাঘ দৌড়াচ্ছে
বুড়ো সিংহের শরীর পোকায় খাচ্ছে
বনের রাজা মাংশাসী বাঘ তেড়ে আসছে।
বনের বাইরে একটা তোতা পাখি
ঝোপের মাঝে ডান ঝাপটায়
একটা টিয়া খাদের কোনায়,
তৃষ্ণায় তার বুক ফেটে যায়।
ময়না পাখি গুলি কাঁদছে
বাবুই গুলি বুনছে,ঘর বাঁধছে।
চড়ুই গুলি লুকিয়েছে চিলে কোঠায়।
পায়রা গুলি খাচায়,স্বাধীনতা খুঁজছে।
২৬-৩-২০১৮ ইং
সিঙ্গাপুর

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
