
জাহাঙ্গীর বাবু
কার লাগি এই দেহ মন,করে তোর উচাটন,
রাখিয়া সংসার স্বামী,সন্তান,পরকীয়ায় মজে কেন মন!
মন রে, এ কেমন মন,আজব খেলার কি কারণ!
বিধির দেয়া এ জীবনে, কেন শয়তানের আক্রমন!
পরের মেয়ে আনলি ঘরে,করলি সোহাগের বৌ
সন্তান দিলো, সংসার দিলো,পর সে,আপন নতুন কেউ!
কথা ছিলো,রাখবি তারে মাথায় করে,দিবি এনে ঐ আকাশের চাঁদ,
পরকীয়া মজেরে তুই,দুই,চার জীবন করলিরে বর্বাদ!
বিয়ের পরের প্রেমের মাঝে খোদার রহমত।
স্বামী স্ত্রীর ভালোবাসায় আছে ফজিলত।
পরকীয়া বিকৃত রুচির,মন মানসিকতার প্রকাশ,
পরকীয়ায় ভাঙ্গলিরে তুই,বাসরের বিশ্বাস।
বাবর আলী বলে,দোষ কি আমার বল বন্ধু
আমি যে পরকীয়ার মোহমায়া জালে বন্দী
যা দেখি ভালো লাগে,করি প্রেমের সন্ধি!
জানি আমি,পরকীয়া প্রেম নয়, এ যে অভিশাপ।
পাপের বোঝা আছে ভারী,শাস্তি পাবো নির্ঘাত,
পাগল মনে,করি মাস্তি হোকনা যতোই পাপ।
প্রেমী বলে,প্রেমের কি আর নীতি আছে
আসে যখন তখন,
দোষ যে আমার রিপু করে,করে প্রেমী মন।
ইমান,আমল,ধর্ম কথা,সব কাগজে কলমে
একটা শয়তান করে বাস,বাবর আলীর মনে।
ভালো হতে চাইলে তারে টুটি চেপে ধরে
শয়তানের পৃথিবীতে কি করে ভালো থাকতে পারে!
দুর্বল ঈমান,করে বেইমানী,আল্লাহ ভূলে যায়
উচাটন,নষ্ট মন মজে প্রেম,পরকীয়ায়!
সিঙ্গাপুর
১০-৪-২০১৮ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


