রাজনীতি এখন নীতিহীনতার সংমিশ্রণ!

জাহাঙ্গীর বাবু
টাকা থাকলে নেতা হবেন,না থাকলে চামচা,
নীতি ভুললে পেট ফুলে,স্লোগান দেয় কারা,
ঠিকাদার হতে চায় যারা।
দেশ সেবার রাজনীতি করে কোন জন?
টাকার পিছে দুনিয়া ঘুরে,নীতির বিসর্জন।
দেশসেবা করতে দলের ব্যানার নাই প্রয়োজন।
দলের ব্যানার চাই,ক্ষমতা চাই সংসদে যেতে
টাকা ওয়ালারা শখ মেটাতেই,জেদের বশে
রাজনীতিতে আসে।
ধর্মীয় চেতনার ব্যাবসা রমরমা,স্বাধীনতার চেতনা তুঙ্গে
আদর্শের নীতি কথা ভাষনের শোভনে
রাজনীতি ফেসবুক,টক শোতে।
মানুষ পোড়ানো,গাড়ি জ্বালানো,
লঘু নির্যাতন,হীন রাজনীতির উপসঙ্গ
পরিবার তন্ত্রের জয়গান, রাজতন্ত্র বহাল এখনো!
গনতন্ত্র কাগজে কলমে,সংবিধান
নিতীমালা,সুযোগ,সুবিধা মতো
নির্বাচণ প্রহসণ শুধু, তেঁতুল তক,নিম তেতো।
তুমি,আমি,আম জনতা খেলার পুতুল বটে
আমজনতা ঘিরেই কিন্তু রাজিনীতির ঘটন ঘটে।
আমরাই ঘুরি,নেতার পিছে,নেতা ঘুরে দলের,
দলের মাঝে থাকেন আদর্শ,নিত্য ষড়যন্ত্র।
স্লোগান দেই গরীব দু:খী, ভাড়ায় খাটি নেতার
দোষ কার? নেতার নাকি বিকিয়ে যাওয়া আমার!
দারিদ্রতা যেমন তেমন, পেছনে ঘুরার অভ্যাস জন্মগত
সাহস থাকে চার দেয়ালে,কাব্য, কবিতার মতো।
দেশ,দেশ, জনগন মুখে তাদের, রাজনীতির খেলা খেলে
দেশ সেবার নাম করে পোছে ক্ষমতা শিখরে।
পারিবারিক বদলা,রাজনীতির চাবি,উন্নয়ন ধারাবাহিক,
টিনের চশমা পরিয়ে বলে দেখ,উন্নয়ন,দেখ।
স্বীকার করুন আর নাই করুন
তেল দেয়া, চামচামিতে আমরাই এগিয়ে
নেতারা নির্দোষ,টাকার বিনিময়ে আমাদের বিবেক কিনে।
দেখুন,যে টাকা বেশি দেবে,দলের কোষাগারে
কর্মীদের পকেটে তিনিই যোগ্য মহান,
নির্বাচনের পুর্বে ভোটারের দুয়ারে,বুকের গভীরে
নির্বাচনের পর,জনগন,কোন শালারে!
নীতিনয়,টাকা হলে নেতা,আদর্শ নয়,দুর্নীতিবাজই নেতা
আজ এ দল,কাল ও দল,পল্টিবাজই নেতা
কর্মীদের আদর্শ টাকা,স্থানীয় টেন্ডারের ক্ষমতা।
পোষ্টারে,ব্যানারে, ফেসবুকে রাজনীতি এখন
এলাকায়,দেশে রাজনীতির উপাখ্যান
সংবিধান,গনতন্ত্র,নির্বাচন, চেতনার ককটেল,
রাজনীতি এখন নীতিহীন সংমিশ্রণ।
সিঙ্গাপুর
২৯-৮-২০১৮ ইং
সর্বশেষ এডিট : ০২ রা মে, ২০১৮ সন্ধ্যা ৭:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




