
জাহাঙ্গীর বাবু
মায়ের কথা লিখতে গেলে,চোখে আসে জল
মায়ের মতো মমতাময়ী, কেবা আছে বল?
দূর প্রাবাসে থেকে ভাবী, আমার মায়ের কথা
মা যে আমার কষ্টে থাকে,দূরে তার খোকা।
গর্ভে ধরে মা যে আমার,কষ্ট সয়েছে,
কষ্টে আছে আজো মা,পুত্র থেকেও, থাকে পুত্র শোকে!
সারা পৃথিবী এক দিকে মা,তুমি যে আরেক দিকে
তোমার ছেলেকে করো ক্ষমা,কাছে থাকেনা বলে।
অভাব নামের রাক্ষসটা যে রাখলো আমায় দূরে
বেকারত্ব স্বদেশে মোর,থাকি দূর প্রবাসেতে।
ফোনে এখন দেখি আমি তোমার মলিন মুখ
অসুখ বিসুখ ছাড়েনা তোমায়,এটাই আমার দু:খ।
কত স্বপ্ন ছিলো আমার,সুখী করবো তোমায়
ভাগ্য আমার হলো না যে,তোমার কাছে থাকার।
জীবন জুয়ায় হেরে এখন দেশান্তরী তোমার ছেলে
ক্ষমা করো মাগো আমায় বিদায়ের কালে।
মাগো পায়ের নীচে দিও ঠাঁই রোজ হাশরেতে।
সুখী পাখি দেয়নি ধরা,আমার কপাল পোড়া
চেষ্টা সব বিফলে গেলো, থাকি এখন মায়ের ছোঁয়া ছাড়া।
মরণ কালে দিও মা,আমার মুখে পানি
কাফনেতে পাই যেন গো,তোমার আঁচল খানি।
সিঙ্গাপুর
১৩-৫-২০১৮ ইং

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

