হিবিজিবি আজগুবি
জাহাঙ্গীর বাবু
দেশ,শহর,বন্দর,গ্রামে ব্যানার,ফেস্টুনের চাষ,
কে কত বড় নেতা,চামচা,পোষ্টার,ব্যানারে প্রকাশ!
সরকারের খাম্বা, পিলার,পোষ্টে,বেসরকারী
ডিশের তারে হিবিজিবি
দেখলে মনের জীবনটাই এমন জঞ্জালময়
হিবিজিবি আজগুবি হুজুগি গুজবি পরিস্থিতি!
খাল,বিল,রাস্তা ঘাট ক্ষমতা,পেশির দখলে
টাকা ওয়ালার দুর্ণীতির পাহাড় লয়ে,নাক ঢাকে রুমালে।
লক্ষ কোটি ঝামেলা লয়ে সাধারণ জনতা ছুটছে,
জ্যামের মাঝে দিন কেটে যায়,গরীব,
ছিন্নমুল স্টেশনে,ফুটপাতে,বস্তিতে থাকছে।
একটু খানি বৃষ্টি হলে বন্যা হয় গঞ্জ,শহরে
রাস্তার উপর ডাষ্টবিন গুলো শোভা বাড়াচ্ছে!
উঁচু দালান,ফ্লাই ওভার ব্রীজ হচ্ছে ইমারত
সব ছাপিয়ে পোষ্টার ব্যানার আজব আলামত!
এ কোন মিরাকেলে দেশ এগিয়ে যায়
জমি ভিটা বন্ধক রেখে বেকার যুবক বিদেশ পাড়ি দেয়,
রেমিটেন্স সচল রেখে কে যে কষ্ট পায়;
টেবিল চাপড়িয়ে মাইক ফাটিয়ে কারাইবা কলার ক্রেডিট নেয়!
মিথ্যে গুলি সত্যি হয়,সত্যি গুলি মিথ্যা
যাই লিখি কবিতা নয়,আছে বাস্তবতা;
তবে প্লীজ,সিরিয়াসলি নেবেন না।
১২-৮-২০১৮
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



