somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেনবাগে সারাদেশের ন্যায় অবৈধ দখলদার উচ্ছেদ চলছে দুর্বার গতিতে

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সেনবাগে সারাদেশের ন্যায় অবৈধ দখলদার উচ্ছেদ চলছে দুর্বার গতিতে

জাহাঙ্গীর বাবু

এইতো সে দিনও রাস্তার ধারে খালের উপর ছিলোখাবার,দাবার,ষ্টেশনারী,ফলমূল,খেলনা,
প্রসাধনী,বাসের টিকিটের কাউন্টার সহ কাঁচা,পাকা,টিনশেড এমনকি দালান।খদ্দের খরিদ করতেন রাস্তায় দাঁড়িয়ে।রিক্সা,সি এন জি,বাস, ট্রাক,মটর সাইকেল জটলায় জীবন ত্রাহি ত্রাহি।

সরকারের খাল,জমিন, রাস্তার পাশ,ক্ষমতার পায়ের তলায়,জবর দখল করে বিক্রি করেছে কেউ,কেউ দিয়েছিলো ভাড়া। বলছিলাম ফেনী টু চৌমুহানীর মহাসড়ক এর কথা যা সেনবাগের আওতাধীন।

নিঃসন্দেহে বলা যায় যবর দখলের সুত্রপাত অন্তত নোয়াখালীর সেনবাগ এলাকায়, জোট সরকার,বি এন পি জামাতের আমল,কিংবা তার ও পূর্বে নব্বই এর দশকে।হোক রাস্তার মাথা কিংবা সেনবাগ।সেবারহাট,ছমিরমুন্সী,কিংবা প্রত্যন্ত অঞ্চলের বাজার,খাল,অফিস এলাকা।

সেনবাগ গোডাউন,মাদ্রসার সংলগ্ন বাজারের প্রবেশ দ্বারে সেই ভরাট,দোকান নির্মান আর বিকি কিনি দেখেছি, শুনেছি, সেই লিজের ইতিহাস,দুস্থ লোকদের নামে বরাদ্দের নামে রুই কাতলদের গিলে খাওয়ার ইতিহাস অনেকেই জানে। ক্ষমতার পালা বদলে মালিক হয়তো দু এক জন পরিবর্তন হয়েছে। যাক এই সবতো আর ভাঙ্গার সাধ্য কারো নেই। তবে সেনবাগ খালের নাব্যতা আর ফিরবে না কোনদিন এটাই সত্য।আর ভিড়বেনা মিরগঞ্জ বাজারে বড় সওদাগরদের নৌকা,বজরা,ডিঙ্গি।

আজ বৃহঃবার ১৪ ফেব্রুয়ারি২০১৯ দুপুর একটায় সেনবাগ থেকে মাইজদি আসছিলাম।সেনবাগ থেকে ছমির মুন্সীর হাটের খালের পাশ থেকে হাওয়া এসে জানান দিলো এখানে এখন সুবাতাস।তাকিয়ে দেখি সব ফকফকা। আহ কি দারুন দেখতে,প্রাণ জুড়িয়ে গেলো। কিছু ইমারতের ভগ্ন দেয়াল আর খালের উপর কংক্রিটের স্লাবের অংশ, নগ্ন পিলার,পুরাতন কাঠ, বাঁঁশ দেখা যাচ্ছে। সি এন জিতে পাশেই ছিলেন আওয়ামীলীগ নেতা সমাজ কর্মী আবু নাছের ভিপি দুলাল। বললাম, আবার এগুলো দখল হবেনাতো , তিনি বললেন,আমাদের নেত্রী ক্ষমতায় থাকতে অন্তত নয়। তিনি দুর্ণীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন। দেখা যাক,সারা দেশের ন্যায় গত মঙ্গলবার থেকে আমাদের সেনবাগেও চলছে দুর্বার গতিতে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান।

নোয়াখালী জেলা প্রশাসক,প্রশাসন এর পর সেনবাগের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী,ওসি মিজানুর সহ সেনবাগ উপজেলা প্রশাসন কিন্তু ধন্যবাদ পাওয়ার মতো কাজ করেছেন। যা এ সরকারের ভালো কাজের মধ্যে অন্যতম।



সেনবাগ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক এম এ আউয়ালের খবর থেকে এবার বিস্তারিত।ফেনী- নোয়াখালী মহাসড়কের ছমিরমুন্সীরহাট, রাস্তারমাথা ও সেবারহাট বাজারে সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ২ শতাধিক অবৈধ স্হাপনা অপসারন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৪ -২-২০১৩ দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী। এ সময় সড়ক ও জনপথ বিভাগের এসডিই প্রকৌশলী মো: শামছুদ্দোহা,সেনবাগ থানার বিপুল পরিমান পুলিশ, পল্লীবিদ্যুত বিভাগ ও বনবিভাগের দায়িত্ববান কর্মকর্তারা উপস্হিত ছিলেন। জেলা প্রশাসনের দিকনির্দেশনায় পুরো উচ্ছেদ অভিযান তদারকি করেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল।
সওজ বিভাগের এসডিই প্রকৌশলী শামছুদ্দোহা দুপুরে জানান, চৌমুহনীর চৌরাস্তা থেকে মহিপাল পর্যন্ত সওজ বিভাগের সড়কটি ফোর লেইন করা হবে। ইতিমধ্যে সড়কটির পাশের ভূমি দখলকরে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাই জেলা প্রশাসনের নির্দেশনায় সড়কটি প্রশ্বস্তকরনে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ২ শতাধিক অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের স্হাপনা বোলডোজার ও বেকু দিয়ে অপসারন করা হয়েছে। সড়কের অন্যান্য অবৈধস্হাপনা গুলো জরুরী ভাবে অভিযানের মাধ্যমে অপসারন করা হবে।
এ ছাড়া সেবারহাটে রাস্তা দখল করে স'মিলের গাছ ব্যবসায়ী এহছানুল হকের ৫ হাজার টাকা,নুরুল হকের ৫ হাজার টাকা ও আমির হোসেনের ৩ হাজার সহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।
এদিকে, সেনবাগ,কানকিরহাট ও ছাতারপাইয়া বাজারে অবৈধ স্হাপনা উচ্ছেদ সময়ের দাবী।


সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×