somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরাধীনতার পথে বাংলাদেশ??!!! – সাম্রাজ্যবাদী ইন্ডিয়ানদের স্বপ্ন।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাঁটাতারের বেড়া উঠে যাওয়ার আশাবাদ। সীমান্তে বাংলাভাষীদের মিলনমেলা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুই বাংলার বাংলাভাষীদের অংশগ্রহণে গতকাল মিলনমেলা পরিণত হয় সীমান্ত এলাকায়। এতে দুই দেশের নেতারা অংশ নিয়ে এই মিলন মেলা অটুট থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং একদিন সীমান্তে কাঁটাতারের বেড়া থাকবে না এমন আশাবাদের কথা জানান।
কুমিল্লা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ত্রিপুরা সীমান্তে তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে গতকাল দুপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ত্রিপুরার যুব ক্রীড়া ও সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী শ্যামল চক্রবর্তী ও বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন সীতা দাস বৌদ্ধ, কুমিল্লা কালচারাল কমপ্লেঙ্রে সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, উদীচী কুমিল্লার সম্পাদক শেখ ফরিদ আহমেদ ও সাংবাদিক অশোক কুমার বড়ুয়া।

যশোর : বেনাপোল সীমান্তের নোম্যানস ল্যান্ডের অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানান পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মলি্লক, বিধায়ক নির্মল ঘোষ, বিশ্বজিৎ ঘোষ ও সরজিৎ ঘোষ এবং বনগাঁর মেয়র জোসনা আড্ডো। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের এমপি শেখ আফিল উদ্দিন।

পরে ভাষা শহীদদের স্মরণে তারা পেট্রাপোল বন্দরে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মলি্লক বলেন, দুই বাংলার মানুষের একই কৃষ্টি ও সংস্কৃতি। তা সত্ত্বেও একটি ব্যারিকেড রয়েছে। এমন দিন আসবে, যখন এই কাঁটাতারের বেড়া থাকবে না। একই ধরনের কথা বলেন পশ্চিমবঙ্গের বিধায়ক নির্মল ঘোষ। কবি হাসান হাফিজ বলেন, মুক্তিযুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের ত্যাগ ভোলার নয়। আমরাও বন্ধুত্ব করতে চাই কিন্তু তা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। আমরা কাঁটাতারের বেড়ায় ফেলানীর লাশ ও টিপাইমুখে বাঁধ চাই না, তবে তিস্তার পানি চাই।

ব্রাহ্মণবাড়িয়া : ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আখাউড়া চেকপোস্টের নোম্যানস ল্যান্ড এলাকায় সকাল ৯টায় অস্থায়ী শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধা জানান ত্রিপুরার তথ্য, সংস্কৃতি ও উচ্চশিক্ষা মন্ত্রী অনিল সরকার, বিধায়ক পবিত্র কর, তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু দাস। বাংলাদেশের পক্ষে ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার, পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়ার পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, আখাউড়া উপজেলা চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন ২৩ ফেব্রুয়ারী ২০১৩
বিস্তারিত এইখানেঃ
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×