somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাঙালির একটাই জাতিসত্ত্বা। তা কাটাতাঁর দিয়ে মুছে ফেলা যাবে না।

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাহবাগ আন্দোলনে আছি, বার্তা দিল এ পার বাংলা
- সীমান্ত মৈত্র • পেট্রাপোল
রাজাকারদের বিরুদ্ধে ও পার বাংলার আন্দোলনে তারাও শরিক, রবিবার এ পার বাংলার তরফে সেই বার্তাই পৌঁছে দিলেন কয়েকশো মানুষ। ও পার বাংলার ভাইদের উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হল বার্তা, “শাহবাগের মহাজাগরণে, আমরাও আছি পাশে।”
রবিবার দুপুরে কিছু ক্ষণের জন্য পেট্রাপোল সীমান্ত হয়ে উঠেছিল এক টুকরো শাহবাগ। জড়ো হয়েছিলেন কয়েকশো কবি, সাহিত্যিক, শিক্ষক, নাট্যকার, লিটল ম্যাগাজিনের কর্মীরা। প্রথমে বনগাঁ স্টেশন থেকে সাত কিলোমিটার পথ মিছিলে হাঁটেন তাঁরা। দুপুর পৌনে ৩টে নাগাদ মিছিল পৌঁছয় সীমান্তে। কিছু দিন ধরেই যার প্রস্তুতি চলছিল ফেসবুক, মোবাইল ফোনের মাধ্যমে।



শাহবাগ আন্দোলনে রবিবার বেনাপোল এবং পেট্রাপোলে দুই বাংলা। ছবি: পার্থসারথি নন্দী।
মিছিলের সামনে বাইকে জাতীয় পতাকা হাতে কয়েক জন। পিছনে ম্যাটাডোরে ট্যাবলো। মধ্যে অসংখ্য পোস্টার-ব্যানার। প্রত্যেকের মাথায় টুপি। তাতে লেখা, “শাহবাগ, এ পার আমরা তোমার পাশে আছি।” গান-কবিতা-বক্তৃতায় চলে মিছিল। মিছিল থেকে পোস্টারে দাবি তোলা হয়, “রাজাকারহীন বাংলা চাই।” সঙ্গে পথচলতি মানুষের প্রতি তাঁদের আহ্বান, “বাঙালির আওয়াজ রক্ষা করতে চাই। আসুন তাদের পাশে দাঁড়াই।” পেট্রাপোল বন্দরে ঢোকার মুখে তাদের আটকে দেয় বিএসএফ-পুলিশ। রাস্তায় বসেই শুরু হয় শাহবাগ আন্দোলনের উপর লেখা গান, পথনাটক।
দূরে নো-ম্যানস ল্যান্ডে দীর্ঘ ক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন বাংলাদেশি বন্ধুরা। সেখানে যাওয়ার দাবিতে জওয়ানদের সঙ্গে বচসা বাধে এ পারের মিছিলের। একটা সময় জওয়ানরা দাবি মেনেও নেন। নো-ম্যানস ল্যান্ডের একটু দূর পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়। প্রতিনিধিমূলক কয়েক জন অবশ্য গেটের কাছে যাওয়ারও অনুমতি পান। গেটের মধ্যে থেকেই মিলিত হন সকলে। উড়তে থাকে দু’দেশের পতাকা।
বাংলাদেশ থেকে যারা এসেছিলেন, তাঁদের নেতৃত্ব দেন বেনাপোলের মেয়র আশরাফুল আলম লিটন। তিনি বলেন, “ফের একবার আমরা ভারতীয়দের কাছে ঋণী হলাম। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়েও এ ভাবেই ভারতকে পাশে পেয়েছিলাম আমরা। এ বারের লড়াইতেও ওরা পাশে থাকায় আমরা কৃতজ্ঞ।” দুই বাংলার মানুষ শপথ নিলেন, একে অপরের পাশে থাকবার। একটু দূরে তখন অনেকে মিলে গাইছেন, ‘ধনধান্যে পুষ্পে ভরা, আমাদের এই বসুন্ধরা।’ অসুস্থ শরীরে এসেছিলেন এ পার বাংলার কবি দীপশিখা ঘোষ ভৌমিক। তিনি বলেন, “এ আন্দোলন সব বাঙালির। তাই ছুটে এলাম।” শেষ কবে ও পার বাংলা এ ভাবে এ পার বাংলার বাঙালিদের পাশে পেয়েছেন, তা মনে করতে পারলেন না অনেকেই। স্থানীয় এক যুবকের কথায়, “বাঙালির একটাই জাতিসত্ত্বা। তা কাটাতাঁর দিয়ে মুছে ফেলা যাবে না। আজকে তা ফের একবার প্রমাণিত হল।”

সূত্র এইখানে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৪৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×