somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
গত ২৬শে মার্চ ২০১৪ বাংলাদেশ আর একটি রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লিখালো। জানিনা কতটুকু সাফল্য হয়েছি, তারপরও বলছি আমরা এখনো আমাদের এই মাতৃভূমিকে ততটুকু ভালবাসতে পারিনি। যতটুকু না ভালবাসা দরকার। হয়তো ভাবছেন বাড়িয়ে বেশী কথার ফুলঝুরি মারছি? হ্যাঁ ভাবারই কথা। না কথা বেশী দীর্ঘ করবনা। সেই দিন জাতীয় প্যারেড ময়দানে লাখো কণ্ঠে জাতীয় সংগীত শুনলাম আবার তাদের সাথে গাইলামও। আমি গেয়েছিলাম আমাদের গ্রামের “কদম রসুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছোট কচি ভাই বোনদের সাথে। নিঃসন্দেহে অবিশ্বাস্য ছিল। এখন মূল কথা বলি, এইযে সেইদিন আমরা বুকে হাত দিয়ে বললাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। কিন্তু বাস্তবেকি আমরা আমদের দেশকে ভালবাসি? সেটি যাচাই করার জন্য আজ মার্কেট গিয়েছিলাম, কেনার উদ্দেশ্যে নয় দেশকে কে কতটুকু ভালবাসে তাই জানার জন্যে। আমি প্রথম মহিলা/মেয়েদেরকে ফলো করলাম, যে তারাতো বলেছিল দেশকে ভালবাসি, কিন্তু তাদের প্রথম পছন্দ বিদেশী পোশাক। যেমন এক মেয়ে দোকানে দোকানদারকে বললেন আংকেল বিদেশী থ্রি পিস দেখান তো? আরেক বোন বলল ভালো মানের কোন লেহেঙ্গা আছে? আহারে দেশ প্রমিক! তারপর গেলাম বাণিজ্য মেলায়, সেইখানেও দেখলাম যত মানুষের ভীড় সব বিদেশী দকানে(পাকিস্তানি, ভারতী, ইরানি, ইত্যাদি)। এইছাড়া তাদের চালচলন দেশের কোন ভাবই দেখলাম না। সবাই বিদেশী পণ্যের দিকে জোঁক বেশী। ছেলেদের কথা কি বলব তারাতো দোকানে ভীড় জমায় বিদেশীয় পারফিউম, বিভিন্ন স্টেপ যুক্ত টিশার্ট ও জিন্সের দিকে। কি বলব যে আমাদের দেশের মন্ত্রী, এমপি, আমলাগণও বিদেশী পণ্যের দিকে জোঁক। এখন আমার প্রশ্ন আমরা কওটুকু দেশকে ভালবাসি? যেখানে যায় বিদেশীদের গুণ গায়। এদের দেশে এইরকম, তাদের দেশ ঐরকম। এইযে আমারা বাঙ্গালী তা আমাদের নামেও পাওয়া যায়না। আমাদের নাম গুলুও এখন বিদেশীদের থেকে ধার করা। আমরা আমাদের সন্তানের নাম রাখি সোহাম, ড্যানি, রকি, জ্যাকি, সিম্থি এই সব নামও আমরা বিদেশ থেকে ধার করে নেয়া। এইছাড়া আমরা আমাদের ছেলে-মেয়েদের শেখায় সালামের বদলে বিদেশী সংস্কৃতি হাই/হ্যালো/থ্যাঙ্ক ইউ। কই কোন বিদেশী কি আমাদের পন্য গ্রহন করে? তারা কি আমাদের দেশীয় জামদানী, একটি কালো সুতা পরে? তারাকি আমাদের একটি নাম তাদের সন্তানদের সঙ্গে জুড়ে? আজ বড় আপসোস করে বলতে হয় আমরা থার্টি ফাস্ট নাইট পালন করি, তারা কি আমাদের পহেলা বৈশাখ পালন করে? আমরা তাদের ক্যালেন্ডার অনুযায়ী সরকারী ভাবে ছুটি ঘোষণা করি, তারা কি করে? যদিও বা বলি আমরা আমাদের দেশকে ভালবাসি(মুখে), কিনতু বাস্তবে কি আমরা আমাদের দেশকে ভালবাসি? যদি আমরা আমদের দেশকে ভালবাসতাম তাহলে আমাদের দেশে এত অপসংস্কৃতি প্রবেশ করতে পারতনা। তাই আমি বলব মুখে নয় বুকে হাত দিয়ে বলি আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। দেখবেন এইদেশ একদিন সোনার বাংলায় পরিণত হবে। হয়তো আমরা দেখবোনা আমাদের পরের প্রজন্ম তার সুফল পাবে।


৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×