somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২রা মে হরতাল প্রসঙ্গে

২৮ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ২ রা মে বি এন পির ডাকা হরতালে তাদের নির্দিষ্ট দাবি দাওয়া ব্যতীত অন্যতম দাবি হলো রানা প্লাজা ভবন ধসে হতাহতদের ২০ লাখ টাকা আর্থিক সহায়তা নিশ্চিত করা।সেই সাথে রানা প্লাজার মালিকের শাস্তি নিশ্চিত করা।
এখন প্রশ্ন হলো ২০০৫ সালে সাভার জামগড়ার স্পেকট্রাম গার্মেন্টস ধসে ৮১ জন নিহত সহ নাম না জানা অনেকে আহত হয়।ঐ ঘটনায় মালিক পক্ষের কোন শাস্তি হয়নি।এমনকি হাইকোর্টের জারি করা রুলেরও জবাব আট বছরে দেয়া হয়নি।ঐ ঘটনায় সরকারের করা তদন্ত রিপোর্টও এখম পর্যন্ত আদালতে দাখিল করা হয়নি।বিজিএমইএ তাদের জবাবে বলেছিলো স্পেকট্রাম গার্মেন্টস ভবনের কোন অনুমোদন ছিলো না।স্পেকট্রাম ভবন ধসে হতাহত পরিবারকে ক্ষতি পূরণের কোন পদক্ষেপ নেয়া হয়নি।যা বিগত বি এন পি-জামাত জোট সরকার সময়কার ঘটনা।
যেটা বি এন পি দ্বারা হয়নি,সেই দাবি তারা নিজেরাই তুলে হরতাল দিচ্ছে।
এটা নিশ্চিত যে রানা প্লাজা ভবন ধস ইস্যু করে রাজনৈতিক কার্যসিদ্ধির ঢাল স্বরূপ ব্যবহার করছে এ বিষয়ে কোন সন্দেহ নাই।

অপর দিকে সিপিবি-বাসদের রানা প্লাজার মালিককে ধরার আলটিমেটাম বেঁধে দিয়ে ২রা মে হরতাল ডাকা যুক্তি সঙ্গত।দেশের যেকোন বিপর্যয়ে এগিয়ে আসা,মেহনতি মানুষের পক্ষে কথা বলা যা তাদের অঙ্গীকার,লক্ষ্য বা সৌখিনতাআও বলা যায়।
বিএনপির ডাকা হরতালে সিপিবি-বাসদ চাপা পরবে,নাশকত তৈরি করে গণমানুষের নিকট সিপিবি-বাসদের ভাবমুর্তি নষ্ট করবে এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নাই।

সমাজতন্ত্র সমাজতন্ত্র বলে যা গলা ফুলায়।মার্ক্স লেলিন কপচায়ে যার দেশের অবস্থার চুলচেরা বিশ্লেষন করে,রাতের বেলা বারের লাল পানির টাকা কোথা থেকে আসে সেটা তারা নিজের জানে না।মূখে মেহনতি মানুষের কথা বলে যা তাদের পেটের ক্ষুধার তাড়না থেকে বলে না,যা পুরোটাই সৌখিনতা।নিজের যাপিত জীবনের উপলব্ধি থেকে কিছু বলে না বা নির্ধারন করে না।দৈনন্দিন জীবন যাপনের সাথে তাদের রাজনৈতিক চরিত্রের কোন মিল নেই।
সর্বোপরিভাবি যা সৌখিন বিপ্লবীই বলা চলে।সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল আওয়ামিলীগ-বিএনপি তারা তাদের রাজনৈতিক লক্ষ্য,চাওয়া,অর্থ-সম্পদ,নাশকতা,ক্ষমতায় থাকা বা রাজনীতি সবদিক দিয়েই স্বচ্ছ।বিচ্ছিন্ন জনগণ ভালো ভাবেই জানে তাদের রাজনৈতিক উদ্দেশ্য এবং সেটা তারা মেনেও নিয়ে নিজের রাজনৈতিক চরিত্রের জন্য তাদেরকেই খুঁজে নেয় বিকল্প কিছু না থাকার কারনে।

অপরদিকে যারা মেহনতি মানুষের কথা বলে তারা কতোখানি মেহনতি গণমানুষের নিকট পৌছাতে পেরেছে বা গণমানুষ তাদের কিভাবে বা কতোখানি গ্রহন করেছে তা শুধু আর প্রশ্ন নয়,রাজনৈতিক অস্থিত্ব টিকে রাখার হুমকি স্বরূপ।দু একটি দ্ৃষ্টান্ত ব্যতীত , যেটা তারা সামনে রেখে দিনের পর দিন গলা ফাটিয়ে নিজের গায়ে পালক লাগাচ্ছে।বিচ্ছিন্নভাবে প্রেসক্লাবের সামনে মানববন্ধন বা বিক্ষোভ সমাবেশ যা শুধুমাত্র প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বিঞ্জাপনের খোরাক যোগায়।গণমানুষের নিকট পৌছায় না।জনগনকে সম্প্ৃক্ত না করে জনগনের কথা বলা যা সংখ্যাগরিষ্ঠ দুই রাজনৈতিক দল আওয়ামিলীগ বিএনপির চরিত্রের সাথে হুবহু মিলে যায়।

সর্বোপরিভাবে আগামী ২রা মে যেকোন রাজনৈতিক দলের ডাকা হরতাল জনগনের কথা বলেনা,যা জনগনকে ভূলিয়ে রাখার প্রচেষ্টা।
এই হরতাল সমর্থন করি না,মানি না।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×