somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোলা চিঠি " অপেক্ষার শেষ ট্রেন"

৩০ শে মে, ২০১৩ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

াতের শেষ ট্রেনটার অপেক্ষায়।ঝিক ঝিক ঝিক ঝিক শব্দের সাথে সাথে কল্পনা গুলোও কখনো শাখাহার স্টেশন কখনো সিরাজপুর স্টেশনে ঝিক ঝিক করে থেমে যাবে।তিন মিনিটের বিরতিতে ছোলা বুট আর বাদামের টোঙ্গা তোমার হাতে গুজে দিয়ে বলবো এইতো এসে পরছি, তিন স্টেশন পরই বোনাপাড়া স্টেশন।বাদাম ওয়ালার এই বাদেম এই বাদেম হাকের সাথে ট্রেনের হুইসেলে মিলিয়ে গিয়ে ঝিক ঝিক শুরু হবে।তুমি বলবে তোমার মামা বাড়িতে তালগাছ আছে?আমি বলবো নেই।তুমি চূপ হয়ে গিয়ে জানালা দিয়ে বাহিরে তাকাবে।
জানালায় চাঁদ বার বার উকি দিবে,ট্রেনের গতির সাথে চাঁদো গতি বাড়িয়ে কখনো বাঁশ ঝাড় কখনোবা ঘন জঙ্গলে হারিয়ে যাবে। তুমি আনমনা হয়ে থাকবে চাঁদের ওপেক্ষায়।
তোমাকে বলবো মামা বাড়ির পুকুর ঘাটে একসাথে বসে চাঁদ দেখবো।পানির ঢেউ মাঝে মধ্যেই চাঁদকে এলোমেলো করে দিবে।কেমন হবে?তুমি শুধু বলবে হু।আমি নিরুৎসাহিত হয়ে চূপ হয়ে যাবো।টিকেট চেকার এসে বলবে টিকেট দেন আমি বের করে দিবো।তুমি তাকে বলবে আচ্ছা বোনার পাড়ার স্টেশন যেতে আর কতসময় লাগবে? তিনি ঘড়ি দেখে বলবেন ভোর হবার আগে আগেই পৌছাবে।তুমি বড় একটি শ্বাস নিয়ে জানালায় দিয়ে বাহিরে তাকাবে।
ব্যাগে ভরে নেয়া শরৎ বের করে ট্রেনের আলোয় পড়তে থাকবো তুমি আমার দিকে তাকিয়ে বলবে রেখে দাও না।আমি বলবো এইতো এইতো আর কয়েকটা পৃষ্ঠা।তুমি একটা দীর্ঘশ্বাস নিয়ে বলবে আচ্ছা তোমার মামা মামি মেনে নিবে তো?আমি খুব জোড় দিয়ে বলবো নিবে না কেন?আমি পড়তে পড়তে ঘুমিয়ে যাবো।বোনারপাড়া স্টেশন এসে গেলে তুমি আমাকে ঝাকিয়ে বলবে এই উঠো উঠো বোনারপাড়া স্টেশন এসে পরছে।আমি তাড়াতাড়ি লাগেজ হাতে নেমে পরবো।তারপর হেঁটে হেঁটে ভোর হবার আগেই মামা বাড়ি।মামা আমাকে দেখে অবাক হয়ে বলবে নিলয়! আমি তোমাকে দেখিয়ে দিয়ে বলবো এইটা তোমার ভাগ্নে বউ।
শেষ ট্রেনটা এসে পরলো।কিছুক্ষন পর হুইসেল বাজিয়ে চলতে শুরু করবে।কিন্তু রিতু আসলো না।কথা ছিলো হোস্টেল থেকে নটার মধ্য বেড়িয়ে কমলাপুর স্টেশনে চলে আসবে।
আগামীকাল রিতুর বাবা আসবে রিতুকে নিতে।রিতুর বিয়ে ঠিক হয়েছে ছেলে এমবিবিএস পাশ করা।
রাতের শেষ ট্রেনটা হুইসেল বাজালো ঝিক ঝিক করে চলতে শুরু করবে।ট্রেন ঝিক ঝিক করে নিয়ে যাচ্ছে কিছু বাস্বতা স্বপ্ন হয়ে যাওয়া বোঝাই করে।কিছু না দেখা কল্পনা গুলো নিয়ে।

কমলাপুর রেলওয়ে স্টেশন
২৯।০৫।১৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×