................................
বিশাল আকাশের নিচে শুয়ে শুয়ে ভাবি
পৃথিবীটা বেশ উল্টে গেছে।
দক্ষিনমেরুর বরফগলা পানির মত,
পৃথিবীটা বেশ চমৎকার পাল্টে যায়।
গাছগুলো সব আকাশ থেকে নেমে নেমে,
মাটির সাথে কথা বলে,
কিসের এত কথা থাকে?
শুকনো হাড্ডিসার গাছগুলো।
দেখলেই মনে হয় পোলিও রোগের ভূগছে,
ক্লোরোফিলের অভিমান থাকতে পারে,
কিন্তু মাটির সাথে কিসের কথা।
হয়তো গাছগুলো প্রথম বিশ্বে নামতে পারতো,
ফুল পাতা ফলে, হৃষ্টপুষ্ট দেখে,
প্রেমে পরতো অনায়াসে যে কেউই ।
তৃতীয় বিশ্বের কোন চাওয়া নেই
গাছগুলোও তো জানে, আমার মত।
তাহলে মাটির সাথে কিসের কথা,
অনেককাল থেকেই দেখছি।
তাপমাত্রা তো বেড়ে গেলো কত সহজেই
গাছগুলোতো পোশাক খুলতে পারেনা,
আমার মত।
ডলফিনরা ঘর বদল করে কয়েকবার, এর মধ্যে
শ্বেত ভাল্লুকের সাথে।
আমার মত অসহায় হয়ে,
গাছগুলোও তো পৃথিবী দেখছে,
শুয়ে শুয়ে।
তাহলে কিসের এত বন্ধুত্ত্বতা মাটির সাথে,
অনেককাল থেকেই দেখছি, একই জায়গায়।
অন্য কোথাও, অন্য দেশ চিনেনা,
নাকি গাছগুলোও সিজোফ্রেনিয়ায় ভূগছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




