somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪৮ ঘন্টায় বাড়তি মেদ ঝড়িয়ে ফেলুন

১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অসম্ভব দ্রুত ওজন কমাবে মাত্র ৪৮ ঘণ্টার এই
ডায়েট প্ল্যান
আমাদের শরীরের ওজন একদিনে বা অল্প
সময়ে কখনো বৃদ্ধি পায় না। অনেক সময়
নিয়েই ওজন বৃদ্ধি পায়। কিন্তু যখন বৃদ্ধি পায়
আমরা তখন সচেতন হই না। যখন ওজন বৃদ্ধি
পেয়ে আমাদের নিয়ন্ত্রনের বাইরে চলে
যায় বা বিভিন্ন শারীরিক সমস্যা দেখা
দেয় তখনই আমরা সচেতন হই। শরীরের এই বৃদ্ধি
পাওয়া ওজনও অল্প সময়ে কমানো সম্ভব না
বা সম্ভব হলেও ধরে রাখা কঠিন। তবুও অল্প
সময়ের কিছু উপায় শরীরের ওজন নিয়ন্ত্রণে
আনতে আমাদের সাহায্য করে।
শরীরে বিষাক্ত পদার্থ জমে থাকার
কারণেও শরীরের ওজন বৃদ্ধি পায়। তাই ওজন
কমানোর প্রথম ধাপই হচ্ছে শরীরকে দূষণমুক্ত
করা। শরীরকে বিশুদ্ধ বা দূষণমুক্ত করে ওজন
কমাতে চাইলে তখন যে খাবারই খাবেন
তা অবশ্যই শরীরের জন্য উপকারী হতে হবে
এবং সেই সাথে তা দেহের দূষণ দূর করার
ক্ষমতা থাকতে হবে।এজন্য অবশ্যই শরীরের জন্য
প্রয়োজনীয় তরলের সরবরাহ নিশ্চিত করতে
হবে।
তাই এখানে দুটি পানীয় সম্পর্কে আপনাদের
জানাবো একটি শরীরের বিপাক
ক্রিয়াকে দ্রুত ও কার্যকর করতে সাহায্য
করবে যা ওজন কমানোর প্রক্রিয়াকে দ্রুত
করবে এবং অন্যটি ওজন কমাবে।
৪৮ ঘণ্টা বা ২ দিনের এই ডায়েট আপনাকে
কী করতে হবে? কিছুই না, কেবল পান করতে
হবে দুটি বিশেষ পানীয়। একটি সকালে ও
একটি রাতে। একটি পানীয় আপনার দেহের
বিপাকক্রিয়া বৃদ্ধি করবে, অপর পানীয়টি
কমাবে আপনার ওজন। আর এই ডায়েট অনুসরণ
করার জন্য সবচেয়ে সঠিক সময় হচ্ছে ছুটির দিন
বেছে নেয়া। বিপাক ক্রিয়া বৃদ্ধি করার
পানীয়তে থাকে টমেটো যা উচ্চ মাত্রার
লিউকোপিন সমৃদ্ধ। এছাড়া এই সময় খেতে
পারেন বিভিন্ন শস্যদানা, সবজি ইত্যাদি
যা দেহের বিশুদ্ধকরণ প্রক্রিয়াকে উন্নত
করে। চলুন, জেনে নিই পানীয়টি কীভাবে
তৈরি করবেন।
বিপাকক্রিয়া বৃদ্ধির জন্য প্রথম পানীয়-
পানি- ৫০০ মিলি
লেবুর রস- ৬ টেবিল চামচ
টমেটো- ২ টি
রসুন- ৪ কোয়া
বরফ- ৬ টি কিউব
-সব উপকরন একসাথে ব্লেন্ডারে নিয়ে হাই
স্পিডে কম সময়ের জন্য ব্লেন্ড করুন। এই
পানীয়টি সকালে ঘুম থেকে উঠে খালি
পেটে পান করতে হবে ২ দিন। পানীয়টি
তৈরি করে সাথে সাথে খেয়ে ফেলতে
হবে।
ওজন কমানোর জন্য দ্বিতীয় পানীয়
পানি- ৩০০ মিলি
লেবুর রস- ২ টেবিল চামচ
ম্যাপল সিরাপ- ১ টেবিল চামচ (সুপার শপে
কিনতে পাবেন)
মরিচ গুঁড়ো- ১ টেবিল চামচ
আদা- ১ টেবিল চামচ
-সব উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ড করুন। এই
পানীয়টি রাতে ঘুমানোর আগে পান করতে
হবে ২ দিন।
এছাড়াও যা করবেন
এই দুই দিন পানির পরিবর্তে প্রচুর পরিমাণে
চিনি ছাড়া গ্রিনটি পান করতে হবে।
এছাড়া এই দুইদিন ভাত খাবেন না। ওটমিল
বা অন্য কোন সিরিয়াল খাবেন এবং আলু
ছাড়া অন্য সব সবজি খাবেন। তবে অবশ্যই
খেয়াল রাখতে হবে যেন পরিমাণে বেশি
না হয়।
সতর্কতা
যাদের অ্যাসিডিটির সমস্যা রয়েছে
তারা এবং শারীরিক ভাবে অসুস্থ কোন
ব্যক্তি এটি অনুসরণ করবেন না।
লেখক
শওকত আরা সাঈদা(লোপা)
জনস্বাস্থ্য পুষ্টিবিদ
এক্স ডায়েটিশিয়ান,পারসোনা হেল্থ
খাদ্য ও পুষ্টিবিজ্ঞান(স্নাতকোত্তর)(এমপ
িএইচ)
মেলাক্কা সিটি, মালয়েশিয়া।
সূত্র- naturalhealthcareforyou.com
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:০০
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×