somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফান পোষ্ট :রক্তের গ্রুপ দ্বারা জেনে নিন কে কেমন

১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ গোমরামুখো গোমরাথেরিয়াম। কেউ
আবার হ্যাংলাথেরিয়াম, হুঁকোমুখো হ্যাংলা।
কেউ কুল তো কেউ হট। কেউ অল্পে খুশি। এত
পেলেও কারও আবার মন ভরে না। সবই রক্তের
দোষগুণ। ওই যে বলে না- রক্তই কথা বলে! সত্যি
বলে। আপনার ব্লাড গ্রুপই বলে দেয়, মানুষটি
আপনি কেমন। দেখুন মিলিয়ে।
গ্রুপ-এ : আপনার জীবনে কিন্তু চাপ আছে।
প্রচণ্ড নিরাশাগ্রস্ত এবং প্রচণ্ড সংবেদনশীল।
অল্পেই এত দুঃখ পান কেন বলুন তো? বিশেষত,
আপনি যখন ভালো ভাবেই জানেন, কোনটা
সাদা আর কোনটা কালো। আসলে আপনার
সমস্যা হচ্ছে, আপনি সামাজিক নিয়মবিধি,
সমাজে নিজের অবস্থান সম্পর্কে অতি-
সচেতন। তাতেই কাল হয়েছে। অথচ দেখুন,
আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সচেতন।
যেকোনো ধরনের পরিশ্রম করতে সমর্থ। তা
ফিজিক্যাল হোক বা মেন্টাল। সহ্য ক্ষমতাও
অসীম। কারও কাছে 'একঘেয়ে' লাগবে, এমন
ধরনের কাজেও আপত্তি নেই আপনার। কিন্তু ওই
যে হুটহাট গোমরাথেরিয়াম-মার্কা মুখখানি,
আপনার কাল হয়ে দাঁড়ায়! তখন আপনাকে দিয়ে
কোনো কাজই করানো যায় না। আসলে সমস্যা
হলো, আপনার মতির স্থির নেই। আজ যা 'হবি',
কাল তাকেই আপনি 'ছবি' করে দেবেন। অতীত
থেকে শিক্ষা নেওয়ার পক্ষপাতী নন। অতীত
দ্রুত ভুলে যাওয়ার চেষ্টা করেন। কী আর
করবেন? আপনি তো এমনটাই।
গ্রুপ-বি : চরিত্রের দিক দিয়ে আপনি অনেক
আকর্ষণীয়। যেকোনো ব্যাপারে চটপট
সিদ্ধান্ত নিতে পারেন। নিয়ম-টিয়মের ধার
ধারেন না। কেউ আপনার ওপর খবরদারি করতে
এলে- ব্যস, মাথা গরম। অন্যের হুকুম তামিল করা
আপনার ধাতে নেই। অথচ দেখুন, চারিত্রিক
ভাবে আপনি কতটা নমনীয়। বাস্তবসম্মত বা
বৈজ্ঞানিক যুক্তি দিয়ে আপনাকে কেউ যদি
কিছু বোঝাতে চান, আপনি বোঝেন। যা নিয়ে
লেগে থাকা উচিত বলে আপনি মনে করেন,
তা নিয়ে দীর্ঘ দিন লেগে থাকেন। কিছুতেই
আপনার উৎসাহ হারায় না। কিন্তু একঘেয়ে
কাজে আপনার কোনো আকর্ষণ নেই। শরীরের
দিক থেকেও ফিট। রোগবালাইয়ের বালাই
নেই। আর আপনার চরিত্রের সবচেয়ে বড় মজাটা
হলো, আপনি ঝট করে অতীতকে ভুলতে
পারেন। পুরনো প্রেম জেগে ওঠে। কিন্তু
একবার ভুলে গেলেন তো গেলেন। এটাই
আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট।
গ্রুপ-এবি : রোমিও-জুলিয়েট বা লায়লা-মজনুর
ব্লাড গ্রুপ বোধ হয় 'এবি' ছিল। আপনাকে
দেখলেই সেটা বোঝা যায়। আপনি তো
প্রেমিক মানুষ। প্রচণ্ড রোমান্টিক, সেই সঙ্গে
খুবই আবেগপ্রবণ। আবার একই সঙ্গে প্রচণ্ড
বাস্তববাদী। অতীত সম্পর্কেও প্রচণ্ড
আবেগপ্রবণ। আসলে আপনি অত্যন্ত বাস্তববাদী।
হৃদয়ের চেয়েও আপনি অনেক বেশি
মস্তিষ্কের কথা শোনেন। হৃদয়ের কথাও আপনি
শোনেন, সেটাও যদি আপনার মস্তিষ্ক
আপনাকে বলে দেয় তো। সৎ সমালোচনা
আপনি পছন্দ করেন। কতটা পারলেন বড় কথা নয়।
কিন্তু চেষ্টা করেন চাপ নিয়ে কাজ করতে।
বিশ্লেষণী দক্ষতা ধারালো। তবে প্রচণ্ড
চাপের মধ্যে বেলুনে সুই ফোটানোর মতো
আপনি চুপসে যান। সিদ্ধান্ত নিতে পারেন না।
এটাই আপনার একমাত্র দুর্বলতা।
গ্রুপ-ও : আপনার ব্লাড গ্রুপ 'ও'? তা হলে আপনি
হচ্ছেন সেই গোত্রের মানুষ, যাঁরা
সত্যবাদীদের পছন্দ করেন। অন্যান্য গ্রুপের
রক্তের মানুষের তুলনায় আপনি চারিত্রিক
ভাবে অনেক দৃঢ়। আপনি যদি কিছু করবেন বলে
ঠিক করেন, সেই লক্ষ্যে অবিচল থাকেন।
আপনার আত্মপ্রত্যয় প্রবল। আপনি সৎ, আশাবাদী
এবং উদ্দীপনায় ভরপুর। কোনো কাজ যদি আপনি
অর্থহীন বলে ভাবেন, মুহূর্তে সে কাজ থেকে
নিজেকে গুটিয়ে নেন। আর অতীতের
দুঃখজনক ঘটনা সম্পর্কেও আপনি বিন্দুমাত্র
নিরাশ নন। অতীত থেকে শিক্ষা নিতেই
আপনি ভালোবাসেন।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

×