আমাদের সংগ্রামের উজ্জ্বল পুরুষ- হাজী শরীয়তউল্লাহ (৫ম পর্ব)
কলকাতায় ফেরার পর শরীয়তুল্লাহর মুখ থেকে সকল কথা শুনলেন মওলানা বশারত আলী। শুনলেন তাঁর স্বজন হারানো বেদনার কথা।
নৌকাডুবির কথা।
তিনি শুনলেন শরীয়তুল্লাহর আল্লাহর রহমতে অলৌকিকভাবে বেঁচে যাবার কথা।
সকল কথা শুনার পর মওলানা বশারত আলী অবাক হলেন।
তিনি শরীয়তুল্লাহকে আরো বেশি আদর-স্নেহে কাছে টেনে নিলেন।
সতেরো শো নিরানব্বই সাল।
মওলানা বশারত আলী মক্কায় যাবার সিদ্ধান্ত নিলেন।
মক্কায় যাবেন তিনি নবীজীর [সা] পবিত্র কবর মুবারক যিয়ারত করার জন্যে।
শরীয়তুল্লাহকে সাথে নেবার ইচ্ছাও প্রকাশ করলেন তিনি।
কি সৌভাগ্য তাঁর!
এক অলৌকিকভাবে তাঁর মক্কা যাবার স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে!
তিনি ভাবতেই পারেননি এতো সহজে মক্কায় যেতে পারবেন।
আল্লাহর কুদরত ও রহমতের শুকরিয়া জানিয়ে তিনি রাজি হয়ে গেলেন। রাজি হয়ে গেলেন মওলানা বশারত আলীর প্রস্তাবে।
কিছুদিনের মধ্যেই শরীয়তুল্লাহ তাঁর প্রিয় শিক্ষক মওলানা বশারত আলীর সাথে মক্কার পথে যাত্রা শুরু করলেন।
মক্কা-জীবনে
মওলানা বশারত আলীর সাথে মক্কায় আসার পর হাজী শরীয়তুল্লাহর বুকটা আনন্দে ভরে উঠলো।
তাঁর ছিলো শিক্ষার প্রতি অসম্ভব আগ্রহ।
তিনি মক্কাতেও শিক্ষালাভের জন্যে আপ্রাণ চেষ্টা করলেন।
শরীয়তুল্লাহ মক্কায় ছিলেন একটানা বিশ বছরের মতো।
অনেক দীর্ঘ সময়।
এই দীর্ঘ সময়ে তিনি মক্কার বহু বিখ্যাত শিক্ষকের কাছে পড়াশুনা করলেন।
কিতাবী শিক্ষার পাশাপাশি তিনি ইসলামের ব্যবহারিক দিক সম্পর্কেও সম্যক জ্ঞান লাভ করলেন।
যেহেতু মক্কায় গেছেন। সেই কারণে হজ পালন করাটা তো আর হাত ছাড়া করা যায় না!
শরীয়তুল্লাহ সাথে সাথে হজ পালনের পর্বটা সেরে নিলেন।
কি আশ্চর্যের বিষয়!
আপন সাধনা ও শ্রমের বলে হাজী শরীয়তুল্লাহ একজন উচ্চ শিক্ষিত আলেম হিসাবে সুদূর মক্কাতেও বিশেষ খ্যাতি লাভ করেছিলেন।
বাংলাদেশ থেকে মক্কা অনেক অনেক দূরের পথ।
একটি ভিন্ন দেশ।
ভিন্ন তাদের ভাষা।
ভিন্ন তাদের শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাদান পদ্ধতি।
কিন্তু তা হলে কি হবে?
হাজী শরীয়তুল্লাহর খ্যাতি তখন মক্কার চারদিকে।
সেই খ্যাতির সৌরভে মৌ মৌ করছে মক্কার বিস্তৃত প্রান্তর।
ইসলাম সম্পর্কে তাঁর পাণ্ডিত্যের কথা তখন সবার মুখে মুখে।
তাঁর জ্ঞানের বহরের কথা মক্কার শিক্ষিত মানুষ মাত্রই জেনে গেছেন।
অবাক হবারই তো কথা!
তাঁর পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে সেখানকার মানুষ হাজী শরীয়তুল্লাহকে শিক্ষক নিযুক্ত করলেন।
হাজী শরীয়তুল্লাহ মক্কায় বিশ বছর অবস্থান করার সময়ে বেছে নেন শিক্ষকতার এই মহান পেশা।
তিনি মক্কার নামী-দামী বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে থাকেন।
এতে করে তাঁর সময়টা ভালোই কাটছিলো। আরো বৃদ্ধি পাচ্ছিলো তাঁর জ্ঞানের বহর।
এই সময়ে তিনি সন্ধান পেলেন মক্কার আর এক বুজর্গ ব্যক্তির।
তাঁর নাম মওলানা তাহের চোম্বল।
মক্কায় তিনি ছোটো আবু হানিফা নামে খ্যাতি অর্জন করেছিলেন।
হাজী শরীয়তুল্লাহ এই বুজর্গ আলেমে দীন মওলানা তাহের চোম্বলের কাছে প্রায়ই যেতেন।
মওলানা তাহের মক্কায় একজন আধ্যাত্মিক পণ্ডিত ও সংস্কারক হিসাবেও পরিচিত ছিলেন।
তাঁর চরিত্র মাধুর্যে এবং তাঁর শিক্ষা ও সংস্কারে মুগ্ধ হয়ে হাজী শরীয়তুল্লাহও তাঁকে অনুসরণ করেন।
মক্কায় বিশ বছর ছিলেন হাজী শরীয়তুল্লাহ।
এ সময়ের মধ্যে তিনি একাধিকবার হজ পালন করেন।
***** আগামী পর্ব - স্বদেশের দিকে
***** গত পর্ব - দুর্ঘটনার কবলে
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।