somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছু কইবার চাই না, তাও কই। আপনেগো ভাব দেইহা মুনে অয় ধর্মডাও আপনেগো বাপের,দ্যাশডাও আপনেগো বাপের।

১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতে ইসলামের ভাইয়েরা,ঐডা এঠা ভাষ্কর্য,এঠা জড় পদার্থ।তার জানও নাই,তার পরানও নাই।হে কাউরে কামড়ও দেয়না,কাউরে ঠোকরও দেয়না।মাইয়াগো দেইহা চোখও মারেনা,তেতুলও কয় না।হে কারো পায়ে পাড়া দিয়া নাড়াইও করে না,আন্ধার রাইতে মাইনষেরে 'ভাউ' কইয়া ডরও দেহায় না।নিরীহ এঠা জিনিস, কারো আগেও নাই পিছেও নাই।চুরিও করে না,চামারিও করে না।তারে খাড়া করাই থুইয়া দিছে, সে জাস্ট খাড়াই রইছে।কোন সমস্যা সৃষ্টি করতাছে না।
তাইলে তার পিছে আপনেরা কিহের নিগা লাগছেন?আপনেরা তারে নিয়া এমুন ভাব করতাছেন যে মনে অইতাছে,হে কারো দাড়ি ধইরা টান মারছে,কারো টুপি খুইলা নিছে,আযান দিতে বাধা দিছে,তার জ্বালায় এ দ্যাশে মুসলমানরা শান্তিতে ধর্ম কর্মই করবার পারতাছে না।আপনেরা পারেনওরে ভাই।ইট পাথরের জড় এঠা বস্তুরে নিয়া আপনেরা এমুন লাফালাফি শুরু করছেন,আপনেগো লাফালাফি দেইহা মুনে অইতাছে হে দুই নালা বন্দুক,মাইনষেরে দেহা মাত্রই গুলি করে,হে বাঘ ভাল্লুক,মাইনষেরে দেহামাত্রই গেটি দইরা আছাড় দিয়া আড্ডি গুড্ডি চাবাইয়া চুবাইয়া খায়,হে এরশাদ শিকদার,মাইনষের রক্ত দিয়া গোছল করবার চায়।
তার এঠাই কাম,তা অইলো খাড়াই থাহা।হেই খাড়াই তাহাডা আপনেগো সইতাছেনা।হে সরকারী জমিতে আদালতের সামনে খাড়াই রইছে।হে তো আর আপনেগো কইলজার মইদ্যে যাইয়া খাড়ায় না যে আপনেগো তারে নামাইনার নিগা কা কা করা নাগবো।হে তো আপনেগো গলায় পাড়া দিয়াও খাড়ায় নাই যে তার জ্বালায় দম নিয়া পারতাছেন না।
আমি হাসুম না কান্দুম কিছুই বুঝতাছি না।আপনেরা আর কিছু পাইলেননা পিছনে লাগার নিগা।শ্যাষ ম্যাষ জড় পদার্থের পিছনে লাগলেন।
আপনেরা এঠা কুইত্তার পিছে লাগতেন।তাও কইতাম যে অবলা অইলেও প্রানীর পিছে লাগছেন।কুইত্তা কামড় টামড় দেয়,কুইত্তারে ইট্টু সাইজ করবার চাইতাছেন,করেনগা।আপনেরা এঠা বিলাইর পিছে লাগতেন।তাও মনরে বুঝ দিতাম যে,বিলাই নাকি চোখ বন্দ কইরা খায় আর কয় যে 'আমি কেরোডা খাই না,আমারডা খাই'।বিলাইর ইঠু সাইজ হওয়া উচিত।
তা না আপনে হেফাজত ইসলামের লোকজন এমন এঠা জিনিসের পিছে লাগছেন, যার হ্যাউ নাইব্যাউও নাই,যার চ্যাতও নাই ব্যাতও নাই।আল্লাহ গো আল্লাহ!কি কমু আপনেগো কনছে?আপনেরা যেডা করতাছেন এইডা যুদি পুলাহান করতো, তাও কইতাম যে পুলাহান মানুষ।খেলতাছে।কিন্তু আপনেগো কি কমু?আপনেরা তো আর পুলাহান না যে খেলবেন।আপনেরা এহেকটা বুইড়া দামড়া।কিন্তু আপনেগো কাম কাইজ দেইহা মুনে অইতাছে আপনেরা পুলাহানের থিকাও অধম।অবশ্য মানুষ বুইড়া অইলে নাকি পুলাহাইনা কাম শুরু করে মাইনষে কয়।আসলে আপনেগো নিয়া কি কমু না কমু তাও বুঝি না।কিছু কইলেইতো আপনেরা আবার কইয়া হালাইবেন 'তুই একটা নাস্তিক।এ দ্যাশে তর থাকার কোনো অধিকার নাই।'
ভাই,আপনেগো ভাব দেইহা মুনে অয়, ধর্মডাও আপনেগো বাপের,আর দ্যাশটাও আপনেগো বাপের।আমরা হগলে ভাসাপুনা,আমরা হগলে ভাইসা আইছি।
কিছু কইবার চাই না,তাও কইলাম।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×