তোমাদের এই তথাকথিত সমাজ সভ্যতার গালে সজোরে চপোটাঘাত করে হাতের পাঁচ আঙুল বসিয়ে খুব ইচ্ছে করছে।
কি? ভ্রু কুচকে গেলো?
খেকিয়ে বলছো- তোর কত্তবড় সাহস!তুই এত বড় কথা বললি কেনো?
কেনো বলবো না?
হজরত আলীকে কেনো আট বছরের মেয়েটাকে নিয়ে আত্মহত্যা করতে হলো?
তখন তোমরা কই ছিলে?
কি বাল ছিড়েছে তোমাদের সভ্যতা তখন?
কথায় কথায় সভ্যতা মারাও, না!
তোমাদের এই সভ্যতার মুখের ওপর আমার মুতে দিতে ইচ্ছে করে আমার।
যে সভ্যতা আট বছরের মেয়েটার ধর্ষনের জরিমানা করে এক হাজার টাকা,
না নিলে দেখায় চোখ রাঙানী।
ওটা সভ্যতা না, ওটা একটা বড় আকারের খোলা টয়লেট।
ওখনে মল মূত্র আর পুজ ছাড়া কিছু নেই।
ওটা নিয়ে গর্ব করতে যেও না।
ওটাকে ঢেকে রাখো।
কেননা,বাতাস উঠলে গন্ধ ছড়াবে।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



