সুবোধ বেচারার আর শান্তি হলোনা।শেষমেষ গোয়েন্দারাও তার পিছে লাগলো।শুনলাম তারে নাকি খুজছে।বেচারা এমনিতেই দৌড়ের ওপর আছে।তার ওপর আবার গোয়েন্দা।তবে পলায়নপর দৌড়ের থাকা সুবোধ এ নিয়ে নাকি খুব চেতে আছে।সে নাকি গোয়েন্দাদের উদ্দেশ্যে বলে বলে বেড়াচ্ছে,
"আমি কি করছি?আমি কি কাউরে বাশ দিচ্ছি নাকি কারো বাড়া ভাতে ছাই দিছি যে আমারে খুজতেছে?হেগোরে আর কাম নাই?হেগো কামের কি অভাব পড়ছে নাকি?হেরা তনুর খুনীগো খুইজা বাইর করতে পারেনা,তনুর খুনীগো ভালো কইরা খুজুক।আমার পিছনে না লাইগা তাগো পিছনে লাগুক।দেখলামতো কতদিন হইয়া গেলো।কই, কিচ্ছুতো করতারলোনা।কামের কামে নাই আকামে গুরু ঠাহুর।"
সে এসব বলেই নাকি ক্ষান্ত হচ্ছেনা।সে নাকি আরো বলছে, "সাগর রুনি না মরছে কত বছর হই গেলো।তাগো খুনিগোওতো তারা ধরতারেনা।তাগো পিছে লাগতারেনা?তাগো পিছে লগুক
তা বাদ দিয়া আমারে খুজে ক্যা?কত বছরতো হই গেলো।সাগর রুনির খুনীগো টিকিওতো ধরতারলোনা।কামের বেলায় নাই আকামের বেলায় খুব।
সে নাকি আরো বলে,"কই?ত্বকী পুলাডার খুনীগোরেতো খুজতারে তারা।এডাওতো বহু বছরের কেস।তাগোরেওতো ধরতারেনা।পাইছে আামারে।আমি না জানি কতবড় মাস্তান,না জানি কয়ডা খুন করছি,না জানি কতো রেপ করছে যে আমার পিছনে হইন্ন হই ছুটতাছে।কামের বেলায় নাই আকামের ওস্তাদ।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


