অদৃশ্যের টান
৩১ শে অক্টোবর, ২০২০ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন যুদ্ধ, অনুভবে অবরুদ্ধ
স্বপ্নে আমি বিভোর;
আনন্দ অশ্রু, স্মৃতি সহস্র
শধুই অপেক্ষার প্রহর।ক্ষণিক সময়ে, পার্থিব বলয়ে
লালিত শধুই স্মৃতি;
সুখের অনুভব, ত্যাগী মনোভাব
বিসর্জিত কষ্টের গীতি। আজকের দিনে, হৃদ স্মরনে
শুধুই যেন শূন্যতা;
হাঁসির ফোয়ারা, মিলেছে দিগম্বরা
তবুও আছে মৌনতা। চাহনি পানে, হৃদয়কে টানে
কেন মিছে আশা;
আজি এ দিন, হল অমলিন
শুধুই আক্ষেপ হতাশা।জীবনের সুর, প্রত্যাশায় বহুদূর
অপূর্ণতা তুমি ছাড়া;
আজ সুখে, তোমাকে ব্যতিরেখে
সব কিছুই ছন্নছাড়া। প্রার্থনা বিধাতায়, রাখে তোমায়
পরম নিদ্রা সুখে;
হটাৎ সপ্নভঙ্গে, বাস্তবতার রঙ্গে
আমিও মৃত্যু অভিমুখে। জীবনের অন্তিমতা, সময়ের প্রবাহতা
ধূসরতায় ক্ষণ গুণে;
মোহ মমতা, জীবন সজীবতা
অপেক্ষায় অদৃশ্যের টানে।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২০ রাত ২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক ভাবনা
মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫
বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
ভূমিকামানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,...
...বাকিটুকু পড়ুন
আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন...
...বাকিটুকু পড়ুনআমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে
মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে
কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন