somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্বকাপ ফাইনালঃ ২০২২

১৬ ই ডিসেম্বর, ২০২২ রাত ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি কোন ফুটবল বোদ্ধা কিংবা সাইকো টাইপের কোন দলের সমর্থক নই। স্বল্প ফুটবল জ্ঞানে এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে আমার যা মনে হয়…………
 করিম বেঞ্জামাকে ফাইনাল ম্যাচে খেলানো মানে হল জিরুড, এম্বাপে, গ্রিজম্যানদের খেলার ধরণে কিছুটা হলেও পরিবর্তন আনতে হবে, যা ফাইনাল ম্যাচে দেশমের (কোচ) জন্য হবে বড় বোকামি। এর জন্য ফ্রান্সকে বড় মাশুল গুনতে হতে পারে।
 ফ্রান্স সব সময় পাওয়ার এবং আগ্রেসিভ ফুটবল খেলে অপর দিকে আর্জেন্টিনা ছোট ছোট পাসে নান্দনিক ফুটবল খেলতে পছন্দ করে, আগ্রেসিভ ফুটবল সব সময় পাওয়ার ফুটবল খেলা দলের সাথে বেশি কার্যকর হয়, যেমনটা আমরা দেখেছি অস্ট্রেলিয়া, ডেনমার্ক এবং তিউনেশিয়া সবাই পাওয়ার ফুটবল খেলেছে যেখানে পর্যাপ্ত আগ্রেসিভ ফুটবল খেলা তিউনেশির সাথে দেখাতে না পাওয়ার কারনে পরাজয় বরণ করতে হয়। এছাড়া ইংল্যান্ড এবং মরক্কোর সাথেও একই ধরণের আগ্রেসিভ ফুটবল খেলেছে যার ফলাফলও তারা পেয়েছে। এ পর্যন্ত ফ্রান্স কোন ক্লাসিক এবং ধীর গতির কোন দলের সাথে খেলা করেনি তাই আর্জেন্টিনার সাথেই হবে তাদের প্রথম। সুতরাং দেশমের (কোচ) ট্যাক্টিস হটাত মুখ থুবড়ে পড়তে পারে। অন্যদিকে আর্জেন্টিনা- সৌদি আরাবিয়া, মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং হল্যান্ড এর মত ক্লাসিক্যাল এবং পাওয়ার উভয় ফুটবলের সাথে খেলে অভ্যস্ত হয়ে পরিণত দলে রূপান্তরিত হয়েছে। যার কারণে আর্জেন্টিনাকে আমি একটু এগিয়ে রাখবো। আর্জেন্টিনার চ্যান্স ৬০-৪০%।
 এইবার আর্জেন্টিনার ডিফেন্স বিশ্বমানের যেখানে পরীক্ষা দিতে হবে জিরুড, এম্বাপে, গ্রিজম্যানদের যদি পরীক্ষায় উত্তীর্ণ না হয় তাহলে ফ্রান্স ফ্লপ, অপর দিকে ফ্রান্সের ডিফেন্স লাইনের অতটা পরিক্ষিত নয়, যদি প্রতিপক্ষ একটু আক্রমণ করার মন মানসিকতা নিয়ে খেলে অল্পতেই ভেঙ্গে পড়তে পারে। যেমনটা তিউনেশিয়া দেখিয়ে দিয়েছে। সুতরাং এখানে ডিফেন্স ঠিক রেখে আগ্রেসিভ ফুটবল খেলতে গেলে ফ্রান্সের খেলার ছন্দ পতন হবে যার সুযোগ আর্জেন্টিনা কাজে লাগাতে পারে। এক্ষেত্রেও আমি আর্জেন্টিনাকে এগিয়ে রাখবো।
 অনেকেই হয়ত এম্বাপেকে নিয়ে অনেক ভয়ে আছে; আমার অব্জারভেশন হলো এম্বাপে প্রচুর শর্ট নেয় কিন্তু একুরেসি খুবই কম সুতরাং আর্জেন্টিনা যদি এম্বাপের বল যোগানের জায়গা অফ করে দিতে পারে তাহলে তার শর্ট নেওয়ার প্রবণতা কমে যাবে অন্যদিকে তাকে নিচে নেমে খেলতে হবে যেটা এ পর্যন্ত ফ্রান্সের ট্যাক্টিসে ঘাটতি হিসাবে থাকবে। এই জায়গায়ও আর্জেন্টিনা ভালো করতে পারে কারন মিডে আছে ডি পল, পারাদেস, গমেজ যারাও বিশ্বমানের সুতরাং ফ্রান্সকে বড় একটা পরীক্ষা দিতেই হবে।
 খেলার পুরো ৯০ মিনিটই জিরুড, এম্বাপে, গ্রিজম্যান দাপটের সাথে খেলবে কিন্তু আর্জেন্টিনা পুরো দল যদি মেসিকে ২০ মিনিট খেলাতে পারে আর মেসি যদি ২০ মিনিট খেলতে পারে তাহলে বিশ্ব একটি শ্রেষ্ঠ বিশ্বকাপ খেলা দেখবে।
 সর্বশেষ ভাগ্য একটি ব্যাপার বলে আমি মনে করি। বিগত দিনগুলোতে আর্জেন্টিনার বিশ্বকাপ মঞ্চে ভাগ্য খুব একটা সহায়ক হয়েছে আমার জানা নেই কিন্তু ২০২২ বিশ্বকাপ অনেকটা আর্জেন্টিনার ভাগ্যের বিশ্বকাপ যেটা হয়ত মেসির জন্যও হতে পারে। কিভাবে?
প্রথমতঃ সৌদি আরাবিয়ার কাছে পরাজিত হয়ে কঠিন সমীকরণে পড়ে অনেকটা বিশ্বমঞ্চ থেকে ছিটকে গিয়েছিল কিন্তু ভাগ্যের জোরে সকল সমীকরণ ভেদ করে ১ম পর্ব উত্তীর্ণ।
দ্বিতীয়তঃ ১ম পর্বে জার্মানি এবং বেলজিয়ামের মত দল বাদ পড়ে যাওয়ার কারণে সহজ সমীকরণে অপেক্ষাকৃত দুর্বল অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডের মত দলের সাথে খেলে ফাইনালে। এখানে ভাগ্য অবশ্যই আর্জেন্টিনার অনুকূলে।
তৃতীয়তঃ এইটা হয়ত মেসির জন্য ভাগ্যদুত সর্বকালের সর্ব শ্রেষ্ঠ খেলোয়াড়ের মঞ্চটা এইভাবেই তৈরি করে রেখেছেন যেখানে লেখা থাকবে “জীবনের শেষ ম্যাচ বিশ্বকাপ জয়, ফুটবল কৃতজ্ঞতা বোধে তার ঋণ পরিশোধ করল”। চিরজীবী হোক ফুটবল এবং মেসি।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০২২ রাত ১২:১৫
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×