কাদের মোল্লার ফাঁসিতে সরকারের ভাবমূর্তি ও জনপ্রিয়তা এতই বেশি বৃদ্ধি পেয়েছে যে ১০৩ আসনে আওয়ামীলীগ প্রার্থী বিনা প্রতিদ্বন্দিতায় এ্যাডভান্স জয়লাভ করেছে 
১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭৩ সালের নিবাচনে জাতীয় সংসদে ৩০০টি আসনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থীরা ১১টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১০৭৮ জন। অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সংখ্যা ছিল ১৪টি। মহা কারচুপির ওই নির্বাচনে আওয়ামী লীগ ২৮৯টি আসনের মধ্যে ২৮২টি লাভ করে। অবশিষ্ট ৭টি আসনের মধ্যে জাসদ ১টি, জাতীয় লীগ ১টি এবং নির্দলীয় প্রার্থীগণ ৫টি আসন লাভ করেন।
ওই নির্বাচনের ৪০ বছর পর এবার আরেকটি প্রহসনের নির্বাচন হতে যাচ্ছে। তবে এবারের রেকর্ডগুলো অন্যরকম! বিরোধীদলগুলো অংশ না নেয়া এবং সরকারের শরীক দল জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় এবার এরইমধ্যে ১০৩ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ সংখ্যা ১৭০ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এবার প্রার্থীর সংখ্যা মাত্র সাতশ'র মত। দল রয়েছে ১০টি। কয়েকটি আবার নৌকা ছাড়া জিততে পারে না! যেমন : ইনু, মেনন, বাদল ইত্যাদি।
প্রশ্ন হচ্ছে- এই নির্বাচন কি দেশ-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে? যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারাই কি খুব খুশি? এতদিন যারা ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের সমালোচনা করেছেন তারা কি এখন জাতির কাছে ক্ষমা চাইবেন?কেউ কেউ বলছেন, একতরফা নির্বাচনের ভোট গ্রহণ না করে তিনশ আসনেই মহাজোট তথা আওয়ামীলীগের একক প্রার্থী দিয়ে নির্বাচনী ব্যয়ের টাকাগুলো নির্বাচন কমিশন ও এমপিদের মধ্যে বণ্টন করে দিলে কিছু লোকের ক্ষুধা হয়তো মিটবে। দেখা যাক-সরকার এ সুযোগ গ্রহণ করে কিনা।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক
অভাগীর সুর – পর্ব ১ প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু...
...বাকিটুকু পড়ুন
ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা-এস এম আজাদ রহমান
ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।
বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯

গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,...
...বাকিটুকু পড়ুন
উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯...
...বাকিটুকু পড়ুন
দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুন