:::::::::::::::হাসি সত্যিই দারুণ ওষুধ!"""""""""""""""""""""
গবেষকদের তথ্য অনুযায়ী, প্রাণখোলা হাসির পর শরীরের অভ্যন্তরে হয়তো বিশেষ ধরনের রাসায়নিক নির্গত হয়, যা প্রাকৃতিক ব্যথানাশক হিসেবে কাজ করে। একদল স্বেচ্ছাসেবক এ গবেষণায় সহায়তা করে। প্রথমে স্বেচ্ছাসেবকদের দুই ভাগে ভাগ করা হয়। একদলকে ১৫ মিনিট হাস্যরসাত্মক ভিডিও দেখানো হয়। অপর দলকে দেখানো হয় ‘বিরক্তিকর’ অনুষ্ঠান।
গবেষণায় দেখা যায়, যাঁরা হাস্যরসাত্মক ভিডিও দেখে প্রাণখোলা হাসি হেসেছেন, তাঁরা ভিডিও দেখার আগের চেয়ে ১০ শতাংশ বেশি ব্যথা প্রতিরোধ করতে সক্ষম হন। বিজ্ঞানীরা দেখতে পান, ১৫ মিনিটের ‘বিরক্তিকর’ অনুষ্ঠান দেখা দলটি প্রথম দলের চেয়ে কম ব্যথা প্রতিরোধ করতে পেরেছে।
তবে ব্যথানাশের ক্ষেত্রে হাসির ধরনও গুরুত্বপূর্ণ। চাপা ও মৃদু হাসির শারীরিক কোনো প্রভাব নেই। শুধু অট্টহাসিই এ ক্ষেত্রে সহায়তা করতে পারে।
গবেষণায় নেতৃত্ব দেন অক্সফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক রবিন ডানবার। তাঁর ধারণা, অনিয়ন্ত্রিত হাসি শরীরের অভ্যন্তরে এনড্রোপিনস নামের রাসায়নিক নির্গত করে ও মৃদু আনন্দদায়ক অবস্থার সৃষ্টি করে, যা ব্যথা ভোঁতা করে।
তবে অধ্যাপক ডানবারের মতে, সব ধরনের হাস্যরসাত্মক অনুষ্ঠানের প্রভাব সমান নয়।
এ ক্ষেত্রে স্থূল হাস্যরসাত্মক অনুষ্ঠানের বেশ ভালো প্রভাব রয়েছে। পক্ষান্তরে বুদ্ধিদীপ্ত হাসির অনুষ্ঠানের কোনো প্রভাব নেই। বুদ্ধিদীপ্ত হাসির অনুষ্ঠান উপভোগ্য হলেও ব্যথা অনুভূতির সীমা বাড়ানোর ক্ষেত্রে এটি কার্যকর নয়।
অধ্যাপক ডানবার বলেন, তাঁদের ধারণা ছিল যে মাইকেল ম্যাকলেনটায়ারের অনুষ্ঠানের বেশ ভালো প্রভাব পড়বে। কিন্তু তাঁদের কাছে মনে হয়েছে যে তাঁর হাস্যরস এতটা বুদ্ধিনির্ভর যে তা অট্টহাসি হাসাতে পারেনি। তিনি বলেন, মি. বিনের মতো স্থূল রসাত্মক কমেডি অট্টহাসির ক্ষেত্রে ভালো কাজ করে। বিবিসি।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।