somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসঙ্গঃক্রিকেট-ঃ ওয়ন ডে ম্যাচ কে রক্ষা করতে আইসিসি কে রিপোর্ট দিলেন শচিন টেন্ডুলকার

২১ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক দিনের ক্রিকেটকে রক্ষা করতে আইসিসি চিফ এগজিকিউটিভকে প্রোজেক্ট রিপোর্ট পাঠালেন শচিন টেন্ডুলকারের। দাদা অজিত টেন্ডুলকর এবং তিনি এই রিপোর্টে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করেছেন, কী ভাবে জাগিয়ে তোলা যেতে পারে এক দিনের ক্রিকেটের আকর্ষণ।
এতে টেন্ডুলকর ভাইয়েরা আইসিসি-কে পরামর্শ দিয়েছেন, পঞ্চাশ ওভারের ক্রিকেটকে ভেঙে দু’ইনিংসে ভাগ করে দিতে। বলেছেন, পঁচিশ ওভার-পঁচিশ ওভার করে দু’ইনিংসের ম্যাচ হোক। তা হলে টস যে ভাবে ম্যাচের ভাগ্য গড়ে দিয়ে চলে যাচ্ছে, সেটা আর হবে না।

শুধু দুই ইনিংসে পঞ্চাশ ওভারের ম্যাচ ভাগ করে দেওয়াই নয়। হারুন লর্গ্যাটকে পাঠানো এই রিপোর্টে সচিনরা আরও অনেক পরামর্শ দিয়েছেন। এ ভাবে সরাসরি আইসিসি-কে চিঠি লিখে কখনও তাঁর বক্তব্য জানাননি সচিন। কোনও দিন কোনও কমিটিতেও তাঁকে থাকতে দেখা যায়নি। যার জন্য ক্রিকেটমহলে সচিনের এই রিপোর্ট নিয়ে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে।
রিপোর্টে শচিন লিখেছেন, ‘আমি চিন্তাভাবনা করছিলাম কী ভাবে ক্রিকেটের তিনটে ফর্ম্যাটই ভাল ভাবে বেঁচে থাকতে পারে। আর সেটা নিয়ে ভাবতে বসেই এ সব পরামর্শ মাথায় আসছে।’
ওয়ান ডে ম্যাচকে দু’ইনিংসে ভাগ করা নিয়ে সচিন যুক্তি দেখিয়েছেন, দু’ইনিংসের ম্যাচ হলে এখন যেমন অনেক ক্রিকেট কেন্দ্রে টস জিতলেই ম্যাচ অর্ধেক জিতে যাওয়া যায় সেটা আর হবে না। দু’টো দলের মধ্যেই একটা ভারসাম্য থাকবে। তখন ক্রিকেটীয় যোগ্যতারও সঠিক বিচার হবে। মুদ্রাই সব কিছু ঠিক করে দেবে না।
নতুন প্রথায় পাওয়ার-প্লে কেমন হবে সেটা নিয়েও পরামর্শ দিয়েছেন সচিন। প্রত্যেকটা পঁচিশ ওভার ইনিংসে দু’টো করে পাওয়ার-প্লে রাখার কথা বলেছেন তিনি। তবে এখন যে প্রত্যেক বোলার দশ ওভারের বেশি বল করতে পারে না সেটাকে বদলাতে চান তিনি। সচিনের পরামর্শ, চার জন বোলারকে বারো ওভার করে বল করতে দেওয়া হোক।
নিজের ক্রিকেটজীবনে ‘টস জেতো ম্যাচ জেতো’ মন্ত্রের সাক্ষী বহু বার থেকেছেন সচিন। কখনও দেশের মাঠে সেই মন্ত্রের ফসল তুলেছেন, কখনও বলি হয়েছেন। হালফিলের কয়েকটি ম্যাচের কথা রিপোর্টে উদাহরণ হিসেবে টেনেছেন সচিন। এ বারের বিশ্বকাপ ম্যাচে যেমন নাটকীয় ভাবে ইংল্যান্ড হেরে যায় আয়ার্ল্যান্ডের কাছে। প্রসঙ্গত, ওয়ান ডে-কে দু’ইনিংসে ভাগ করে দেওয়ার প্রস্তাব আগেও উঠেছে। সুনীল গাওস্কর অতীতে একই কথা বলেছেন। সচিনের রিপোর্ট সেই ভাবনাকে আরও গতি পাইয়ে দিল কি না সেটাই এখন দেখার।

তিনি যা বলছেন
• ২৫ ওভার করে দু’ইনিংসের ওয়ান ডে
• প্রত্যেক ইনিংসে দুটো করে পাওয়ার প্লে
• দশ ওভারের জায়গায়
• এক জন বোলারকে ১২ ওভার

বিদেশী পত্রিকা থেকে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×