somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপিএল নিলামে যত নিয়ম

১৮ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আর মাত্র একদিন পর বিপিএলের অন্যতম আকর্ষণীয় পর্ব খেলোয়াড় নিলাম। সব আয়োজন শেষ করে এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং গেম অন স্পোর্টস ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ার একটি প্রতিষ্ঠানের একজন পেশাদার অকশনার পরিচালনা করবেন নিলাম। এ নিলামকে কেন্দ্র করে ছয়টি ফ্র্যাঞ্চাইজি, তালিকায় থাকা ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে টানটান উত্তেজনা। গতকাল বিসিবি নিলামের নিয়মাবলিও জানিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর র‌্যাডিসন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হবে নিলাম। একই দিন নিলাম সম্পন্ন করা হবে। নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজির জন্য একটি করে টেবিল বরাদ্দ থাকবে এবং বরাদ্দকৃত টেবিলে এক ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ ছয়জন বসতে পারবে। ছয়জনের নাম আগে থেকেই বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে। আর এ তালিকায় কোনো পরিবর্তন আনা যাবে না। যোগাযোগ করা যায় এমন কোনো ডিভাইস নিয়ে নিলাম রুমে প্রবেশ করা যাবে না। শুধু ক্যালকুলেটর এবং ইন্টারনেট সংযোগবিহীন ল্যাপটপ নিয়ে নিলাম রুমে প্রবেশ করতে পারবে ফ্র্যাঞ্চাইজির ছয় সদস্য।
প্রতিটি খেলোয়াড়কে উন্মুক্ত নিলামে তোলা হবে। ভিত্তিমূল্য থেকে ডাক শুরু হবে। সর্বোচ্চ দর যে হাঁকবে সে ২০১২ বিপিএলের জন্য ওই খেলোয়াড়কে পাবে। নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২ মিলিয়ন ইউএস ডলার ব্যয় করতে পারবে। তবে একজন ক্রিকেটারকে কতটি খেলার জন্য পাওয়া যাবে সে অনুযায়ী অর্থ নির্ধারণ করা হবে। ভিত্তিমূল্য অনুসারে ১২টি সেটে ভাগ করে ক্রিকেটারদের নিলাম হবে। ব্যাটসম্যান, বোলার, অলরাউন্ডার হিসেবে ক্রিকেটারদের সেট নির্ধারণ করা হবে। ফ্র্যাঞ্চাইজিরা তাদের পছন্দমতো ক্রিকেটারের তালিকা জমা দিতে পারবে। তবে অবশ্যই নিলামে ওঠানোর পরই ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কিনতে পারবে। নিলাম শেষে অবিক্রিত থাকা বিদেশিদের দলভুক্ত করতে পারবে না কোনো ফ্র্যাঞ্চাইজি। আর কোনো খেলোয়াড়ের জন্য ৫ লাখ ডলারের বেশি খরচ করা যাবে না। নিলামে 'এ' ক্যাটাগরির ক্রিকেটারদের দাম একবারে সর্বোচ্চ ১৫ হাজার ডলার, 'বি' ক্যাটাগরি ১০ হাজার এবং 'সি' ক্যাটাগরির ৫ হাজার করে বাড়ানো যাবে। প্রতিটি দল সর্বোচ্চ ১৮ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করাতে পারবে। এর মধ্যে পাওয়া যাবে এমন সর্বোচ্চ ৮ জন বিদেশিকে দলে নেওয়া যাবে। আর আইসিসির সহযোগী দেশগুলো থেকে একজন করে ক্রিকেটার দলে নেওয়া বাধ্যতামূলক। প্রতিটি ম্যাচে রেজিস্ট্রেশন করা বিদেশিদের মধ্যে পাঁচজন করে একাদশে নেওয়া যাবে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চীনের প্রেসিডেন্ট শি জিনফিং - দরিদ্রদের একজন ত্রানকর্তা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:২৭

.



শি জিনফিংয়ের নেতৃত্বে চীন ২০২০ সালের শেষ নাগাদ তাদের দেশ থেকে চরম দারিদ্র্য সম্পূর্ণ নির্মূল করার ঐতিহাসিক লক্ষ্য অর্জন করে, যা বিশ্ব রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা। এই মহাপরিকল্পনার আওতায়... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×