somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুরুষেরা জানেন কি?

১০ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শীতকালে আমরা অনেকেই গরম পানিতে গোসল পছন্দ করি, আরাম বোধ করি। গোসলের পানি গরম হলে শরীর তো পরিস্কার হয়ই, উপরন্তু কিছু বাড়তি সুবিধা পাওয়া যায়। গরম পানিতে গোসল করা হলে শরীরের পেশির স্টিফনেস (আড়ষ্টতা) দূর হয়, পেশির নমনীয়তা বাড়ে ও ব্যথা লাঘব হয় । এছাড়াও ত্বকের আণুবিক্ষণিক ছিদ্রগুলো খুলে যায়, ফলে ভেতরকার ময়লা বের হয়ে যেতে পারে এবং এতে ত্বক পরিস্কার থাকে।

কিন্তু অনেক পুরুষ আছেন শীত বা গ্রীষ্ম সব ঋতুতেই গরম পানিতে গোসল করতে ভালোবাসেন। তাদের জন্য দুঃসংবাদ হল- সব সময় গোসলের সময় গরম পানির ব্যবহার অনেক সময় পুরুষত্বহীনতার কারণ ঘটায়। গরম পানি দিয়ে গোসল করার সময় শুক্রথলির ওপর অতিরিক্ত গরমের প্রভাবে শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর সচলতা কমে যায়। এর ফলে সন্তান উৎপাদনের ক্ষমতাও কমে যায়।

সুতরাং পুরুষদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। তবে মাঝে মাঝে কুসুম গরম পানি দিয়ে গোসল করলে তেমন ঝুঁকি নেই। এমনকি সিনথেটিক অন্তর্বাসও পুরুষের জন্য ভালো নয়। দেখা গেছে সুতির আন্ডারওয়্যারের বদলে পলিস্টারের অর্থাৎ সিনথেটিক আন্ডারওয়্যার পরলেও পুরুষত্বহীনতা ঘটতে পারে। এমনকি সুতি ও পলিস্টারের মিশ্রণের আন্ডারওয়্যারও কিছুটা পুরুষত্বহীনতা ঘটায়। এ তথ্যটি জানাচ্ছেন মিসরের গবেষকেরা। তাদের মতে, পুরুষত্বহীনতার ওপর একমাত্র ১০০ শতাংশ সুতি আন্ডারওয়্যারের কোনো প্রভাব নেই।

একদল বিজ্ঞানীর মতে, সয়াবিন ও এর উপাদানে তৈরি খাদ্য পুরুষের শুক্রাণুর পরিমাণ কমিয়ে দেয়। ক্ষেত্রবিশেষে শুক্রাণুর পরিমাণ অর্ধেকে নামিয়ে আনার নজিরও রয়েছে। হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের একদল বিজ্ঞানী প্রজনন স্বাস্থ্য ক্লিনিকে আসা ৯৯ জন পুরুষের খাদ্যাভাস সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। একই সঙ্গে বিজ্ঞানীরা সন্তান উৎপাদনে অক্ষম ওইসব পুরুষের বীর্যের নমুনা সংগ্রহ করেন। সয়াবিন ও সয়াবিন উপাদানে তৈরি খাদ্য গ্রহণের মাত্রাভেদের ওপর ভিত্তি করে ওইসব পুরুষদের চারভাগে বিভক্ত করেন বিজ্ঞানীরা। গবেষণার সূত্রে হিউম্যান রিপ্রোডাকশন নামক জার্নালে প্রকাশিত রিপোর্টে তারা উল্লেখ করেন তাৎপর্যপূর্ণ তথ্য। এতে বলা হয়, পরীক্ষায় দেখা গেছে যেসব পুরুষ অতিমাত্রায় সয়াবিন ভক্ষণে অভ্যাস কম মাত্রায় ভক্ষণকারীদের তুলনায় তাদের শুক্রানুর মাত্রার পার্থক্য বিস্তর। বিজ্ঞানীদের ভাষায়, স্বাভাবিক হিসাবে একজন পুরুষের প্রতি মিলিমিটার বীর্যে ৮০ থেকে ১২০ লাখ শুক্রানু থাকার কথা। যারা সয়াবিনজাত খাবারে বেশি অভ্যস্ত তাদের বেলায় এ মাত্রা ৪১ লাখ পর্যন্ত কম থাকার নজির মিলেছে।

গবেষকদলের প্রধান ড. জর্জ ক্যাভারোর ভাষায়, সয়াবিনে থাকা আইসোফ্লাভোন্স নামে এক প্রকার রাসায়নিক দ্রব্য শুক্রাণু উৎপাদনে ব্যাঘাত ঘটিয়ে থাকতে পারে। একই রসায়ন পুরুষ হরমোন স্ট্রোজেন উৎপাদনেও বাধা সৃষ্টি করতে পারে। তার ভাষায়, অতিমাত্রায় ওজন বা মুটিয়ে যাওয়া পুরুষরা এ ক্ষেত্রে বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন।


সূত্র
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×