somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয়নাভিরাম রোমাঞ্চিত এ জলপ্রপাতের নাম হামহাম। কমলগঞ্জ, মৌলভীবাজার

২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কমলগঞ্জের পাহাড়ি গহীন অরণ্য কুরমায় হাম হাম জলপ্রপাতের অবস্থান। দুর্গম পাহাড়ি এলাকায় স্রষ্টার অপূর্ব এ সৃষ্টি জলপ্রপাত ভ্রমণপ্রিয় পর্যটকদের হাতছানি দিয়ে কাছে ডাকছে। যোগাযোগ ব্যবস্থার অভাব আর প্রচারণা না থাকায় এ জলপ্রপাতটি রয়ে গেছে সবার দৃষ্টির অন্তরালে। সীমান্তবর্তী কুরমা বন বিটের দুর্গম পাহাড়ের অভ্যন্তরে নয়নাভিরাম রোমাঞ্চিত এ জলপ্রপাতের নাম হামহাম। এর উচ্চতা প্রায় ১৩৫ ফুট। এখানে রয়েছে পাহাড়ি অধিবাসীদের ঘনবসতি। কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩০ কি.মি. পূর্ব-দক্ষিণে রাজকান্দি রেঞ্জের কুরমা বন বিটের প্রায় ৮ কি.মি. অভ্যন্তরে দৃষ্টিনন্দন হামহাম জলপ্রপাতের অবস্থান। এর পশ্চিমে রয়েছে চাম্পারায় চা বাগান। এর পূর্ব-দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য সীমান্ত। হামহাম জলপ্রপাতে যাওয়ার সরাসরি যানবাহন ব্যবস্থা নেই। উপজেলা সদর থেকে কুরমা বন বিট বা কুরমা চেকপোস্ট পর্যন্ত প্রায় ২৫ কি. পাকা রাস্তা। তারপর পুরো রাস্তাই কাঁচা। এ রোডে চলাচলকারী বাস, জিপ, মাইক্রোবাসযোগে কুরমা পর্যন্ত যাওয়ার পর বাকি ১০ কি.মি. পথ পায়ে হেঁটে যেতে হয় হামহাম জলপ্রপাতে। সেখান থেকে পাহাড়ি প্রায় ৫ কি.মি. পথ পাড়ি দিয়ে পৌঁছতে হয় সীমান্তবর্তী আদিবাসী পল্লী তৈলংবাড়ী। অবশ্য আদপুর এলাকা থেকেও সিএনজিযোগে তৈলংবাড়ী যাওয়া যায়। সিএনজি ভাড়া ১৫০ থেকে ২শ’ টাকা। তৈলংবাড়ীর কলাবনে নেমে সেখান থেকে প্রায় ৮ কি.মি. পথ পাড়ি দিলেই দেখা মিলবে প্রত্যাশিত সেই হামহাম জলপ্রপাতের। মোটরসাইকেল নিয়ে গেলে আপনাকে প্রায় ৩ কি.মি. পথ হাঁটতে হবে। হামহাম জলপ্রপাতে পৌঁছতে আপনাকে সাহায্য নিতে হবে গহীন অরণ্যে বসবাসকারী তৈলংবাড়ী কিংবা কলাবন বস্তির আদিবাসীদের। পাহাড়ের আঁকাবাঁকা উঁচু-নিচু পথে ট্রেকিং করা খুবই কঠিন এবং কষ্টের। মাঝে মধ্যে সিমেন্টের ঢালাই করার মতো দেখতে বড় বড় পাথরের খণ্ড খুবই পিছলে, ডানে-বামে তাকালেই অজানা ভয় তাড়া করবে। তাই ট্রেকিং করার সময় সঙ্গে বাঁশের লাঠি হাতে নিলে পাহাড়ি এ পথ পাড়ি দিতে সাহায্য করবে। চলার পথে চোখে পড়বে সারি সারি কলাবাগান, জারুল, চিকরাশি কদমের সারিবদ্ধ বাগান। এর ফাঁকে ফাঁকে হাজারও প্রজাপতি ডানা মেলে উড়ে যাচ্ছে দূর অজানা আকাশে। ডুমুর গাছের শাখা আর বেত বাগানে দেখা মিলবে অসংখ্য চশমা বানরের। চারদিকে গাছগাছালি ও প্রাকৃতিক বাঁশবনে ভরপুর আর ডলু, মুলি, মিরতিঙ্গা, কালি ইত্যাদি অদ্ভুত নামের বিভিন্ন প্রজাতির বাঁশ বাগানের রাজত্ব আপনাকে দেবে বাড়তি আনন্দ। পাথুরে পাহাড়ের ঝিরিপথে হেঁটে যেতে যেতে সুমধুর পাখির কলরব আপনার সব ক্লান্তি দূর করে দেবে ভাল লাগার অনুভূতি। দূর থেকে শোনা যাবে বিপণ্ন বনমানুষ, উল্লুক আর গিবনসের ডাক। কিছু দূর এগিয়ে গেলেই চোখে ভেসে উঠবে পাহাড় থেকে ধোঁয়ার মতো ঘন কুয়াশা ভেসে ওঠার অপূর্ব দৃশ্য। মনে হবে নয়নাভিরাম পাহাড় হাতছানি দিয়ে ডাকছে। এভাবেই হাঁটতে হাঁটতে এক সময় পৌঁছে যাবেন হামহাম জলপ্রপাতে। দূর থেকে শুনতে পাবেন হাম হাম জলপ্রপাতের শব্দ। কাছে গিয়ে দেখতে পাবেন প্রায় ১৩৫ ফুট উঁচু থেকে জল পড়ার সেই অপূর্ব দৃশ্য। তা দেখে ক্ষণিকের জন্য আপনার মাঝে ফিরে আসবে প্রাণচাঞ্চল্য। সেখানে কিছুক্ষণ কাটিয়ে নিতে হবে ফেরার প্রস্তুতি। ঢালু ও পিচ্ছিল পাহাড়ি এ পথ বেয়ে উপরে ওঠা কষ্ট হলেও সহজ। কিন্তু নেমে আসা খুবই বিপদজ্জনক ও কঠিন। মনোমুগ্ধকর দৃশ্য, মনোরম প্রকৃতির নির্জন স্থান দেখতে চলে আসতে পারেন কমলগঞ্জের নয়নাভিরাম হামহাম জলপ্রপাতে।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মানবজমিন ।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১১ বিকাল ৩:৩২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×