somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জামাল হোসেন (সেলিম)
আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

অনেক দিন পর

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক গুলো দিন পরে আবার ব্লগে এলাম। কেমন আছেন সবাই?

এলাম তো, লিখবো কী? কিছু একটা লিখার জন্য হাতটা নিশপিশ করছে। অথচ মাথায় আসছে না কিছুই। যাক গতকাল বউ একটা অভিযোগ করেছিল, তার সুত্র ধরেই লিখি।

কী ছিল বউয়ের অভিযোগ? বিভিন্ন ধরনের ওষুধ খেতে খেতে সে নাকি শেষ। আর এর জন্য দায়ী আমি। আমিই নাকি তাকে ওষুধ খাওয়া শিখিয়েছি। সেদিন যদি আমি তাকে না শেখাতাম তাহলে আজ তাকে এত কাঁড়ি কাঁড়ি ওষুধ খেতে হতো না।


তাহলে খুলেই বলি।

সে অনেক বছর আগের কথা। সবে নূতন বিয়ে করেছি। (মনে হতেই মনটা আনন্দে ভরে যাচ্ছে। :D) শ্বশুর বাড়িতে আনন্দ ভ্রমণ চলছে। খাওয়া দাওয়া আদর আপ্যায়ন কোন সমস্যা নাই। সমস্যা এসে দাঁড়ালো, যখন আমি তিনাকে বড়ি (contraceptive pills) খেতে বললাম। কেন??? না, তিনি পিল খেতে জানেন না।:-* আকাশ থেকে পড়লাম! বলে কী!! এও কী সম্ভব?? এত বড় ডাঙর একটা মেয়ে যার ১৭ বছর চলছে, সে ট্যাবলেট খেতে জানে না!!! তার মানে কি সে জীবনে কখনো অসুস্থ হয়নি?? আমাকে অবাক করে দিয়ে জানালো, আসলেও জীবনে সে কখনো অসুস্থ হয়নি। বাজী ধরাধরি চললো। আমার শাশুড়ি মা জানালেন ছয় বছর বয়সে তার একবার জ্বর হয়েছিল। আর তখন তাকে হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ানো হয়েছিল। বাজীতে আমি হারিওনি জিতিওনি। (ওদের বাড়ি না? কিছুটা গা জুড়িও ছিল ;)) তবে আমি কম অবাক হইনি।

সে যাক, আমার তো তাকে ও জিনিস না খাওয়ালে চলবে না। যুক্তি তর্ক সাহস ভরসা কম দিলাম না। এতটুকু একটা জিনিস তুমি গিলতে পারবে না, এটা একটা কথা হলো? চেষ্টা কর। ইত্যাদি ইত্যাদি। চেষ্টা করতে করতে আধা পাতা শেষ, আর সেই সাথে পানি খেতে খেতে ওর পেট ফুলে ঢোল। ফোলা পেটে হাত দিয়ে সে বলে আর বড়ি খেতে হবে না এমনিতেই বাচ্চা হয়ে গেছে। :P তখনকার মত বিরতি।

এর পর আবার চেষ্টা করলাম, আবার চেষ্টা করলাম। কোন লাভ নেই। পানি গিলে ফেলে, পিল থেকে যায় মুখে। চেষ্টা করতে করতে পিলের পাতা প্রায় শেষ। কী মুশকিল!!

এবার শালাকে ডেকে এনে দোকানে পাঠালাম। যাও, বাদাম নিয়ে এসো। অতগুলো বাদাম ছিলে নিয়ে আধা টুকরা করে বাদাম বিচি নিয়ে চললো আবারো প্র্যাকটিস। এবার আর পিল নয় পানি দিয়ে বাদাম গেলার চেষ্টা। কয়েক বারের চেষ্টাতেই সাফল্য এলো। গিলে ফেললো আধখানা বাদাম বিচি। কী আনন্দ! আনন্দের আতিশয্যে চেঁচিয়ে উঠলো সে। শালাটা বসেছিল পাশেই। তার আনন্দ আরো বেশি। (বাদাম গুলো খেতে পারবে, তার আনন্দিত হবার সেটাও একটা কারন ছিল।)

এর পর থেকে যখনই আমার স্ত্রীকে কোন ওষুধ খেতে হয়, আর তা যদি ট্যাবলেট (তার ভাষায় বড়ি) হয়, আমাকে কিছু কথা শুনতে হয়। আজও না হয় শুনলাম। /:)























সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×