somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জামাল হোসেন (সেলিম)
আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

Tool Box Meeting! - ৩য় পর্ব

০১ লা জুন, ২০১৫ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জীবন চলার প্রতিটা ক্ষেত্রে আমাদের নিরাপত্তার বিষয়টি ভাবতে হয়। কাজের ক্ষেত্র থেকে শুরু করে অফিস আদালত, এমনকি আপনি যখন খেতে বসেন অথবা ঘুমাতে যান তখনও কিছু নিরাপত্তা প্রণালী রয়েছে। অবজ্ঞা করলে যে কোন সময় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। আমরা এখানে ধারাবাহিক ভাবে সেই সমস্ত নিরাপত্তা প্রণালী নিয়ে আলোচনা করবো যেগুলো কম বেশী সবারই কিছু না কিছু জানা দরকার। আপনাদের কোন উপদেশ পরামর্শ বা অভিজ্ঞতা থাকলে তাও শেয়ার করতে পারেন এখানে। ফেসবুকের মত শুধু লাইক নয়, আমরা আলোচনা-সমালোচনা-প্রতিউত্তর কামনা করছি।
********************************************************************************


-” আমরা পরিশ্রম করে বিদেশে কাজ করি আর বউয়েরা আছে দেশে এই পরিশ্রমের টাকা কিভাবে উড়াবে সেই তালে। অনেকে আবার নষ্টামিও করে। আমার মনে হয় বউদের হাতে টাকা পয়সা একদমই না দেওয়া উচিত।”

-” না তোমার কথা ঠিক না। টাকা না দিলে সে খাবে কি? বাঁচবে কি করে? টাকা দিতে হবে, তবে হিসাব করে।”

-” টাকা হিসাব করে দাও আর না দাও, স্বর্ণালঙ্কার কখনই না। এটাই বউদের খারাপ করে। বোঁচকা বেঁধে পরে ভেগে যায় আরেক জনের সাথে।”

-” এই মিয়া গরু চিনো, গরু? তোমাদের বাড়িতে গরু আছে? হালচাষ কর? ঐ যে হালচাষের যে গরু, সেও দেখবে তুমি কি চাও তা বুঝতে পারে। কৃষকরা ডাইনে চাইলে ডাইনে যায় বাঁয়ে চাইলে বাঁয়ে। কিভাবে বুঝে? সে কি কথা বলতে পারে? সে কোন ভাষা বুঝে? বাংলা ইংলিশ না চাইনিজ? কোনটাই না।
তাহলে এবার ভেবে দেখ, একটা গরুও যদি তোমার মনের ভাষা বুঝতে পারে, একটা মানুষ হয়ে তোমার স্ত্রী তোমার মনের কথা বুঝতে পারবে না, তা কি করে হয়?

সে যদি উল্টা পাল্টা কোন কিছু করে থাকে, আমি বলবো সে তোমার কুৎসিত মনের গলিত পুঁজ। তুমি স্বীকার কর আর না কর তোমার মন যতটা কুৎসিত হবে, তাঁদের আচরণ ততটাই নেক্কার জনক হবে।”

টুলবক্স মিটিঙয়ের শুরুতে কয়েকজন শ্রমিকের আলাপচারীতা এগুলো। পাঠক মাইন্ড ইট!

আমাদের দেশে হলে এ ধরনের আলাপচারীতায় তুই তুকারী থেকে শুরু করে হাতাহাতি পর্যন্ত হয়ে যেতে পারতো। কিন্তু এখানে? কী সুন্দর আন্ডারস্ট্যান্ডিং! একজন আরেক জনকে বুঝার বা বুঝানোর কসরত!

ওরা আমার এক একটা রত্ন এই বিদেশের মাটিতে। I feel proud of them.

আমাদের আজকের টুলবক্স মিটিঙয়ের বিষয় ছিল, The sincerity and concentration at work. কর্মক্ষেত্রে কাজের প্রতি আন্তরিকতা ও একাগ্রতা। যার ব্যাত্তায় হলে আপনার এই কাজ যে কোন সময় আপনার উপর প্রতিশোধ নিতে পারে। আপনি পড়ে যেতে পারেন দুর্ঘটনার মুখে।

১ম পর্ব
২য় পর্ব


সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১৫ রাত ৮:৫৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

নৈতিক অবক্ষয়ের দায় কার?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২

ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?

সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×