নিজামীর ফাঁসি নিয়ে অনেক কথাই হচ্ছে ৷ কেউ পক্ষে বলছে এবং কেউ বিপক্ষে বলছে ৷ এরকম হওয়াটাই স্বাভাবীক ৷ কারও কাছে নিজামী হিরো আবার কারও কাছে ভিলেন ৷ কিন্তু কিছু কিছু অতি উৎসাহী কর্মকান্ড আমাকে সত্যিই চিন্তিত করেছে ৷ পাকিস্তান বরাবরই যুদ্ধাপরাধীর বিচারের নিন্দা জানিয়ে আসছে ৷ এটা আমার কাছে স্বাভাবিক মনে হলেও নিজামীর ফাঁসির পর পাকিস্তানের প্রতিবাদটা স্বাভাবীক নয় ৷ এই প্রতিবাদের দ্বারা তারা পরিস্কার প্রমাণ করেছে তৎকালীন জামায়াত যুদ্ধাপরাধী ছিল ৷ তাদের মতে,পাকিস্তানের শাসনতন্ত্র সমুন্নত রাখাই ছিল নিজামীর অপরাধ ৷ আমারা বাংলাদেশীরাও তাই মনে করি এবং একারণেই নিজামীকে শাস্তি পেতে হয়েছে ৷ মূলত এই কথার দ্বারাই নিজামীর অপরাধ উঠে এসেছে ৷ যখন পাকিস্তান এই দেশকে শাসনের নামে শোষণ করছিল তখন পাকিস্তানের শাসন ব্যবস্থা সমুন্নত রাখার চেষ্টা করা অবশ্যই অপরাধ ৷ গনহত্যার কথা নাইবা বললাম ৷ পাকিস্তান কূটনৈতীক দিক থেকে এতোটা জ্ঞান-বুদ্ধিহীন সেটা এইবার জানলাম ৷ পাকিস্তানের পক্ষ থেকে প্রতিবাদ আসবে জানতাম,কিন্তু এরকম মূর্খ প্রতিবাদ আসবে সেটা বুঝতে পারি নাই ৷ এবার আসি তুরষ্কের ব্যাপারে ৷ এরদোগান প্রতিবাদ জানাবে এটা আমার কল্পণার অতীত ছিল ৷ শুধু তুরষ্ক নয়,পাকিস্তান বাদে অন্য কোথাও থেকে প্রতিবাদ জানানো হবে সেটা আমি কখনই কল্পনা করিনি ৷ তুরষ্ক যদি সত্য না জেনে প্রতিবাদ করে থাকে তাহলে প্রতিবাদের সম্ভাব্য দুটি কারণ থাকতে পারে ৷ প্রথম কারণ,পাকিস্তান তাদের বুঝিয়েছে যে বাংলাদেশ একজন ইসলামী নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে ৷ দ্বিতীয় কারণ,তাদের নিজেদেরই মনে হয়েছে এই বিচার অন্যায় হয়েছে ৷ অবশ্য এইরকম মনে হওয়ারও কারণ আছে ৷ কেননা আন্তর্জাতিক মহলও দেশে চলমান এই বিচারের নিন্দা জানিয়েছে ৷ হিউম্যান রাইটস বলেন বা জাতিসংঘ বলেন,এরা কিন্তু কখনই বলে নাই যে যাদের ফাঁসি দেওয়া হয়েছে তারা নিরাপরাধ ৷ তারা চায় সারা বিশ্বে মৃত্যুদন্ড বন্ধ হোক ৷ একারণে ফাঁসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে ৷ আরেক বিষয় তারা উল্লেখ করেছে ৷ সেটা হলো বিচারের স্বচ্ছতা এবং আন্তর্জাতিক মানের বিচার না হওয়া ৷ এখানে আন্তর্জাতিক মানের বিচার করতে হবে এমন কোনও কথা নেই ৷ আমার দেশের অপরাধী,আমার দেশে অপরাধ করেছে এবং বিচারও হবে আমার দেশের আইনের দ্বারাই ৷ তবে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন আমারও আছে ৷ একজন সাধারণ মানুষও জানে বিচারে স্বচ্ছতা নেই এবং বিচার হচ্ছে প্রতিহিংসা থেকে ৷ নিজের পাছার ময়লা পরিস্কার না করে অন্যজনের পাছার ময়লা পরিস্কার করাটা ভন্ডামী ৷ এই কথাটা বলার কারণেই বঙ্গবীর কাদের সিদ্দীকী নব্য রাজাকার খেতাবে ভূষিত ৷ অবশ্য আমাদের দেশের রাজনৈতীক পদ্ধতিটাই এরকম ৷ প্রতিহিংসা ছাড়া রাজনীতি পূর্ণতা পায় না ৷ জামাত যদি আ'লীগের সঙ্গ না ছাড়তো তাহলে বোধহয় জাতি কোনওদিন এসকল ধর্মীয় নেতা নামের কলংকদের বিচার দেখতে পেতনা ৷ যদিও যাদের সবার বিচার করা হচ্ছে এরা সবাই রাজাকার ছিল কিনা সেটা আমি নিশ্চিত নই ৷ তবে সাঈদী বাদে সবাই রাজাকার এটা নিশ্চিত ৷ সাঈদীর ব্যাপারে এখনও আমি নিশ্চিত হতে পারিনি ৷ ড.জাফর ইকবাল স্যার আমার অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিত্ব ৷ তাঁর ছাত্র হতে পেরে আমি গর্বিত ৷ তারপরেও তার প্রতি আমার সম্মান কিছুটা হলেও কমে গেছে যখন তিনি রাজাকার হিসেবে শুধুমাত্র জামাতকেই দোষী করেছেন ৷ অন্য রাজাকারদের বিরুদ্ধে কিছু বলেননি ৷ অন্তত তাঁর থেকে এরকম আশা করিনি ৷ এবার আসি শাহবাগীদের কথায় ৷ মাত্র দুইদিন গিয়েছিলাম শাহবাগে ৷ এরকম একটা আন্দোলনের সাথ না দিলে দেশপ্রেম প্রশ্নবিদ্ধ হওয়া স্বাভাবীক ৷ কিন্তু তারাও আমার মনের মত হতে পারলোনা ৷ ঐ দুই দিনেই তাদের আন্দোলন আমার কাছে প্রশ্নবিদ্ধ হয় ৷ এজন্য আর যাইনি ৷ আমার বড় ভাই এজন্য রাগ করে আমাকে বলেছিল,সবকিছুতেই নেগেটিভ বেড় করা তোর স্বভাব হয়ে গেছে ৷ কয়েকদিন পর দেখি ভাইয়াও আর যায় না ৷ কারণ জিজ্ঞেস করায় সে আস্তে করে বলল,সব শালাই চোর ৷ আমি অবশ্য সবাইকে চোর বলছি না ৷ অনেকেই সেখানে গিয়েছিলেন দেশপ্রেমের টানে ৷ জামাতের বর্তমান সাপোর্টাররা জানেই না যুদ্ধের সময় তাদের নেতাদের কী ভূমিকা ছিল ৷ জানাতে গেলেও বিশ্বাস করে না ৷ বিশ্বাস না করার কারণটা হচ্ছে ধর্ম ৷ তারা মনে করে,এরকম ধার্মিক ব্যক্তিরা ঐরকম জঘন্য কাজ করতে পারে না ৷ এক্ষেত্রে আমার স্ত্রীর একটা মতামত তুলে ধরছি,যখন কেউ কোনও দলের অন্তর্গত হয় তখন তারা দুনিয়াকে নিজের চোখ দিয়ে না দেখে দলের চোখ দিয়ে দেখে ৷ আর একারণেই ধর্ম ব্যবসায়ীরা তাদের ব্যবসায় সফল হতে পারে ৷ শুধু ধর্ম ব্যবসায়ীরা নয়,রাজনৈতীক দলগুলোও এইভাবেই ক্ষমতায় আসে ৷ যুদ্ধাপরাধীর বিচারকে সম্পূর্ণ সাধুবাদ না জানাতে পারলেও এই বিচারের কারণে মনের মাঝে কিছুটা হলেও শান্তি পাচ্ছি ৷ হোক আ'লীগ দাবার গুটি চেলেছে,তারপরওতো কিছু রাজাকারদের বিচার হচ্ছে ৷
যুদ্ধাপরাধীর বিচার,নিজামীর ফাঁসি এবং কিছু কথা
কবিতাঃ শুধু আমরাই নেই আর আগের মত

স্যোশাল মিডিয়ায় তুমি এখন জনপ্রিয় ফুড ব্লগার
এই আমি ছোট্ট শহরের সামান্য কানাই মাস্টার।
তোমার আছে বাড়ি, আছে গাড়ি বেড়াচ্ছো খাচ্ছো দেদার
আর এদিকে টিকে থাকবার, নিরন্তর প্রচেষ্টা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
আহা! ছবি।
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------






শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে
মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন
কারণে অকারণে ছবি
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।