somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য রচনা - মোল্লাসাব আপনার পেশা কি?

১২ ই জুন, ২০১৫ রাত ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলা থেকে জানতাম আমাগো ঈদ ২ টা- রোজার ঈদ আর একটা কোরবানী ঈদ...বড় হইয়া জানতে পারলাম আর একটা ঈদ আছে তাহার নাম ঈদে মিলাদুন্নবী...আচ্ছা ঈদ মানে তো আনন্দ ..কিন্তু এই ঈদে মিলাদুন্নবী তে খালি রাত জেগে মোল্লা সাব এর ওয়াজ শুনে আমার আনন্দের ঘুম এর ১২ টা বাজা ছাড়া আর কোন কিছু নাই....এই কথা কারনে কি আল্লাহ আমারে জাহান্নামে পাঠাবে.....গত রাতে শুনলাম হুজুর ওয়াজ (যে জোর আসে এটাকে ওয়াজ না বইলা আওয়াজ বললে ভাল হত) করতেছিলেন...সম্মানে হাজিরান আপনারা নিজেরা ও জানেন না আপনারা আজকে আওয়াজ মাহফিল এ আইসা কত বড় সওয়াব এর কাজ করছেন..তাহলে শুনেন একটা হাদিস নবীজির উমুক সাহাবা বলেছনে "যারা আওয়াজ মাহফিল এ আসে তাদের আসে পাশে থাকা ফেরেশতারা ক্যামেরা দিয়া ফুটো তুলে...জিগান কেন ফুটো তলে...দর্শক রা সবাই জিজ্ঞস করলো কেন তোলে...মোল্লাসাব বললেন..এই ফুটো জান্নাতের দরজায় টাংগানোর জন্য মানে আপনার সবাই জান্নাতী, জোরে বলেন আলহাম দুল্লীহা... দর্শক খুশি..বিছানায় শুয়ে শুয়ে আমি ও পুলকিত হলাম আর তখন মনে পড়ে গেল বাসার সামনে খাম্বায় লাগানো একটা পোষ্টার এর কথা...এক বিরাট মোল্লাসাব আইছেন যারা নাম (মনে পড়তেছে না ইয়া বড় লম্বা নাম) উনার আওয়াজ মাহফিল হবে...সকল মুসলিম ভাই দের দাওয়াত. আমাদের ঈমানী দায়িত্ব ওইখানে যাওয়া আর বজ্র কন্ঠে আওয়াজ তোলা "নারে তকবীর" (নারে তকবীর মানে কি তা আমি আজও বুঝলাম না.).যাই হোক ঔইখানে প্রশ্ন উত্তর পর্ব নাকি আছে...পরদিন রাতে গুনাগার হাজির হলাম মুল্লাসাব রে একটা কুয়শে্চন করার আশা নিয়া..একে ওকে জিজ্ঞেস করে পরে ইমাম সাহেব নাম দিলাম (প্রশ্ন যারা করবে তাদের নাম আগে দিতে হয়)...মুল্লাসাব এর ইয়া বড় সাদা সাদা দাড়ি মাঝে মাঝে একটা ২ টা দাড়ি লাল, চুলগুলা ও লাল নুরানী চেহারা, ইহা বড় দেহ..পেট ও ইয়া বড় (বেশির ভাগ মুল্লাসাব এর পেট বড় হয় কেন? পাঠকের কাছে কোয়শ্চেন রহিল)..উনার আওয়াজ মাহফিল শুরু হইল....প্রায় ২ ঘন্টা উনি নানান কথা বলিলেন তয় সব ইতিহাস উমুক সাহাবীর উমুক লোকের কাহনী আর নবীজির প্রশংসা সবি হাদিস এর কথা...আর মাঝে উর্দুতে গজল গাহিলেন (আমি বুঝি না মুল্লাসাব রা এত উর্দু তে গজল কেন গান)....যাই হোক বহু প্রতিক্ষার পর আমার নাম আসিল কুয়েশ্চন করার জন্য..... আমি উঠিয়া মাইক নিয়া বললাম

"আসসালামু আলাইকুম"
মুল্লা সাহবে: ওয়ালাইকুম আসসালাম"
আমি: আমার নাম মুহাম্মদ জামিল
মুল্লা সাহবে: বেশ সুন্দর নাম, জামিল অর্থ কি জান..সুন্দর...
আমি: ধন্যবাদ হুজুর..
মুল্লাসাব: ধন্যবাদ না কও শুকরিয়া
আমি: শুকরিয়া
মুল্লাসাব : তোমার প্রশ্ন কি বল বেটা।
আমি: হুজুর আমি একজন কম্পিউটার অপারেটর, এটা আমার পেশা, এটা করে আমি জীবিকা নির্বাহ করি, আপনার কাছে যানার খুব আগ্রহ ছিল..আমাদের নবীজির পেশা কি ছিল?
মুল্লাসাব: উনি ব্যবসা করতেন।
আমি: নবীজি কোন দিন ইসলাম প্রচার করার কারনে কারও কাছ থেকে টাকা পয়সা নিয়েছিলেন নাকি?
মুল্লাসাব: নাওজুবিল্লাহ, আলবদ না..উনার নিজের যা ছিল সব খরচ করছেন ইসলামের জন্য ..কোন দিন কার ও কাছ থেকে এক পয়সা নেন নাই।.
আমি: হুজুর গোসতাকি মাফ...আপনার পেশা কি? শুনলাম আপনি এক ওয়াজ প্রতি ৪০ -৫০ হাজার টাকা নেন, এটা কি হারাম নাকি হালাল?
মুল্লাসাব: হচকচিয়ে বলে উঠলেন..এই ছেলে মোশরেক, মোনাফেক হইয়া গেছে...! সমাপ্ত।


সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৫ রাত ১:১২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

পোর্টাল – ২ গার্ডিয়ান অ্যাঞ্জেল

লিখেছেন হুমায়রা হারুন, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৪৭


তখন বেশ ঠান্ডা পড়ে গেছে। সেপ্টেম্বরের রাত।
বরফ পড়া শুরু হয়নি। মন্ট্রিয়লের রাস্তা জনাকীর্ণ। বাড়ি থেকে বের হলে কো-দ্যেনিশ রাস্তার শেষ প্রান্তে একটা লাইব্রেরি আছে। তার পরে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×