শিকাগো শহরে স্থাপিত 'অনারারি জিয়াউর রহমান ওয়ে' নাম ফলক প্রত্যাহার করতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আবেদন খারিজ করে দিয়েছেন ফেডারেল কোর্ট। সোমবার কোর্টের বিচারক জন রবার্ট ব্লেক এ বাতিলের আদেশ দেন। এ রায়ের ফলে শিকাগো সিটি কাউন্সিল স্থাপিত ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’ নিয়ে আর কোনো প্রতিবন্ধকতা থাকলো না। এর আগে ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ও ২০১৫ সালের ২২ জানুয়ারি ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’র পক্ষে রায় দেন দেশটির নিম্ন আদালত।
শিকাগো সেক্রেটারি অব স্টেট জেসি হোয়াইটের কাউন্সিল মেম্বার ও সড়কের আবেদনকারি শাহ মোজাম্মেল নান্টু বিষয়টি নিশ্চিত করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ২০১৪ সালের ১৪ সেপ্টেম্বর শিকাগোতে ‘অনারারি জিয়াউর রহমান ওয়ে’র উদ্বোধন করা হয়

আওয়ামীলীগ কোথায় কি গিয়া, কি করতেছে চিন্তার করেন... আমেরিকাকে বাংলাদেশ মনে করছে। এটা কেমন রাজনীতি...
সর্বশেষ এডিট : ২৬ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৭:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



