somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গণমাধ্যমের স্বাধীনতা হন্তারকের তালিকায় শেখ হাসিনা

০৭ ই জুলাই, ২০২১ রাত ১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রিপোর্টার্স উইদাউট বর্ডার্স
গণমাধ্যমের স্বাধীনতা হন্তারকের তালিকায় শেখ হাসিনা
‘প্রেস ফ্রিডম প্রিডেটর্স’
রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, আরএসএফ সম্প্রতি ২০২১ সালের ‘প্রেস ফ্রিডম প্রিডেটর্স’ বা গণমাধ্যমের স্বাধীনতা শিকারিদের তালিকা প্রকাশ করেছে৷ এতে বিশ্বের ৩৭ জন রাষ্ট্র বা সরকার প্রধানের নাম রয়েছে যারা গণমাধ্যমের স্বাধীনতায় কঠোর হস্তক্ষেপ করেছেন৷ এর আগে ২০১৬ সালে সবশেষ এমন তালিকা প্রকাশ করেছিল আরএসএফ৷

শেখ হাসিনা
গণমাধ্যমের স্বাধীনতা হন্তারকের তালিকায় শেখ হাসিনা
শেখ হাসিনা
তালিকায় দুই নারী নেত্রীর নাম রয়েছে৷ এদের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকা এই নারী অন্তত ২০১৪ সাল থেকে ‘গণমাধ্যমের স্বাধীনতা শিকারি’ বলে মনে করছে আরএসএফ৷ ২০১৮ সালে তার সরকার ডিজিটাল নিরাপত্তা আইন তৈরি করে, যার আওতায় ৭০ জনের বেশি সাংবাদিক ও ব্লগারকে বিচারের মুখোমুখি করা হয়েছে৷ যে সাংবাদিকরা তাকে বিরক্ত করেন তিনি তাদের ধরেন বলে মনে করে আরএসএফ৷

ক্যারি ল্যাম
গণমাধ্যমের স্বাধীনতা হন্তারকের তালিকায় শেখ হাসিনা
ক্যারি ল্যাম
২০১৭ সাল থেকে হংকংয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করা ক্যারি ল্যাম নিজেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পুতুল হিসেবে প্রমাণ করেছেন বলে মনে করছে আরএসএফ৷ ফলে তালিকার দুই নারীর একজন হিসেবে তার নাম এসেছে৷ হংকংয়ের শীর্ষস্থানীয় স্বাধীন সংবাদপত্র ‘অ্যাপল ডেইলি’ বন্ধ হয়ে যাওয়া ও তার প্রতিষ্ঠাতা জিমি লাইয়ের গ্রেপ্তারের ঘটনাও উল্লেখ করেছে আরএসএফ৷

ভিক্টর অর্বান
গণমাধ্যমের স্বাধীনতা হন্তারকের তালিকায় শেখ হাসিনা
প্রথম পশ্চিম ইউরোপীয় নেতা
তালিকায় প্রথম পশ্চিম ইউরোপীয় নেতা হিসেবে হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অর্বানের নাম এসেছে৷ ২০১০ সালে আবারও ক্ষমতায় ফিরে তিনি বিভিন্ন কৌশল প্রয়োগ করে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করছেন বলে মনে করে আরএসএফ৷ শাসক দলের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরা ৮০ শতাংশের বেশি গণমাধ্যম কিনে নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে৷ এই রিপোর্টের সমালোচনা করে সরকারের এক মুখপাত্র বলেছেন, আরএসএফকে ‘ফেক নিউজ উইদাউট বর্ডার্স’ ডাকা উচিত৷

মোহামেদ বিন সালমান
গণমাধ্যমের স্বাধীনতা হন্তারকের তালিকায় শেখ হাসিনা
মোহামেদ বিন সালমান
সৌদি আরবের সাংবাদিক জামাল খাশগজি হত্যার বিষয়টি তুলে ধরে আরএসএফ বলছে, সৌদি প্রিন্স বিন সালমানের গ্রহণ করা বিভিন্ন কৌশল মাঝেমধ্যে সাংবাদিক অপহরণ, তাদের নির্যাতন ও অন্যান্য অচিন্তনীয় ঘটনার জন্ম দিয়ে থাকে৷

মোদী, ইমরান খান
গণমাধ্যমের স্বাধীনতা হন্তারকের তালিকায় শেখ হাসিনা
দক্ষিণ এশিয়ার অন্যরা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের নামও এই তালিকায় আছে৷

আরএসএফ স্ক্রিনশট
গণমাধ্যমের স্বাধীনতা হন্তারকের তালিকায় শেখ হাসিনা
অন্যান্য নেতৃবৃন্দ
তালিকায় অন্যান্যদের মধ্যে আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন, তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এর্দোয়ান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফিলিপাইন্সের প্রেসিডেন্ট রদরিগো দুতার্তে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ইরানের সুপ্রিম নেতা আলি খামেনেই, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, উত্তর কোরিয়ার কিম জং উন, মিয়ানমারের মিন অং লায়িং, ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো৷


গণমাধ্যমের স্বাধীনতায় কঠোর হস্তক্ষেপ করা বিশ্বের ৩৭ জন রাষ্ট্র বা সরকার প্রধানের তালিকা প্রকাশ করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স৷ এর মধ্যে দুজন নারী রয়েছেন৷ তাদের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷
জেডএইচ/কেএম (এপি, আরএসএফ)

সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ রাত ১:১২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আমি কিংবদন্তির কথা বলছি".......

লিখেছেন জুল ভার্ন, ৩০ শে মে, ২০২৬ সকাল ৭:৫৮

আজ ৩০ মে।
বাংলাদেশের ইতিহাসের এক বেদনাবিধুর দিন। আজ সেই মহানায়ক, সেই সৈনিক, সেই রাষ্ট্রনায়কের শাহাদাৎ বার্ষিকী- যিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশ নামক রাষ্ট্রটির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও উন্নয়নের জন্য।
তিনি শহীদ... ...বাকিটুকু পড়ুন

ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলা ববি হাজ্জাজের মূর্খতা নাকি অহংকার?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ৩০ শে মে, ২০২৬ দুপুর ২:৫৩

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৪:৫০


গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র... ...বাকিটুকু পড়ুন

দ্য লটারি: শার্লি জ্যাকসন

লিখেছেন নিবারণ, ৩০ শে মে, ২০২৬ বিকাল ৫:৫১

২৭ জুনের সকালটা ছিল একদম পরিষ্কার আর ঝলমলে। ভর গ্রীষ্মের এক সতেজ ওম চারদিকে; ফুলের দল ফুটে আছে থোকায় থোকায়, আর ঘাসগুলো একেবারে গাঢ় সবুজ। সকাল দশটা নাগাদ গ্রামের লোকজন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা'র আন্তর্জাতিক খেলা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে মে, ২০২৬ রাত ৯:৫২



শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×