
রূপান্তরকামী, সমকামী, উভলিঙ্গ, উভকামী-- কুইয়ারদের জীবনের সুখ দুঃখ কী সুন্দর একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে বলেছেন কৌশিক। অ্যাং লী'র ব্রোকব্যাক মাউন্টেনকে আমি কখনও সমকামীদের গল্প বলি না, আমি বলি অসাধারণ এক প্রেমের গল্প। নগরকীর্তনও একটি সুন্দর প্রেমের গল্প।
তুমি কারো সঙ্গে তুমুল প্রেম করছো। সে দেখতে কেমন, তার লিঙ্গের আকার আকৃতি কেমন, তার ধন দৌলত কেমন, তার বংশ পরিচয়ই বা কী, এই প্রশ্নগুলো মনে উদয় হলে সেটা আর প্রেম নয়। প্রেম সব কিছু তুচ্ছ করবে, তবেই না প্রেম। হিসেব করে যেটা হয় সেটা চুক্তি, প্রেম নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

