somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেবীপক্ষ

২১ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আশ্চর্য! ব্যাপারটা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে দ্বিতীয়বার ঘটেনি।
১৯৬০ সালের ফেব্রুয়ারি মাস। সত্যজিৎ রায় মুক্তি দিলেন তার বিখ্যাত এবং পরে বেশ আলোচিত-সমালোচিত চলচ্চিত্র ‘দেবী’। দুই মাস পর সমসাময়িক শক্তিমান চলচ্চিত্রকার ঋতিক ঘটক বড় পর্দায় নিয়ে এলেন চূড়ান্ত মেলোড্রামা ‘মেঘে ঢাকা তারা’। সেবছরই পরের দিকে মৃণাল সেনের ‘বাইশে শ্রাবণ’ মুক্তি পায়। কী বলবো একে? কাকতাল? কিন্তু মিসির আলী তো বলছেন, ‘মানুষের ব্রেন মাঝে মাঝে আশ্চর্য এবং অত্যাশ্চর্যের উদাহরণ সৃষ্টি করে’। না হলে, একই সময়ে বাংলা চলচ্চিত্রের তিন উত্তম পুরুষ ভাবছেন নারীর সামাজিক অবস্থান ও অধিকার নিয়ে। শুধু ভাবছেনই না ঘটনাপ্রবাহ তুলে নিলেন খেরোখাতায়। সেলুলয়েডে বন্দি হলো কালজয়ী তিনটি চলচ্চিত্র।
তিন কিংবদন্তির পর অচল সময়ে প্রচল ভাঙার আরেকটি দৃষ্টান্ত।
প্রায় ছয় দশক পর আবারও ‘দেবী’। পরিচালক ‘অনম বিশ্বাস হুমায়ূন আহমেদের গল্প থেকে গড়লেন দেবীকে। এক ঘন্টা ৪৪ মিনিটের নির্ঘন্টে সব পরিস্কার। ঋণাত্মক ধারার গল্প মহালয়ায় বোধন পায় এপর ২০১৮’র ১৯ অক্টোবর প্রাণ প্রতিষ্ঠা। প্যারা সাইকোলজি ও থ্রিলার গল্প বাংলা চলচ্চিত্রের মঞ্চে। গল্পের শেকড়টা হুমায়ূন আহমেদের হলেও শত শিল্পের মিশ্রিত রূপ বলা হয় যে চলচ্চিত্রকে, সেখানে ফুটিয়ে তোলার কঠিন চ্যালেঞ্জটা করে দেখালো টিম দেবী! নতুন পরিচালক, নতুন প্রযোজক জয়া আহসান, নতুন চরিত্রাভিনেতা শবনম ফারিয়া, এমনকি নির্বাহী প্রযোজক শিমুল বিশ্বাসেরও এটি প্রথম কাজ! তার বাইরে এই ছবির প্রচারণায় বৈচিত্র আর বাজারজাতকরণে মুন্সীয়ানা দেখা গেছে।
নতুন জোয়ার। সেই জোয়ারে কিছু কচুরিপানা ভেসে এসেছে, সত্যি। তবে তা মুভির নির্মাণ আর নান্দনিকতাকে প্রশ্ন ছুড়ে দিতে পারে না। তা আমি করছিও না। সে যোগ্যতা আমার নেই। শুধু জানার ইচ্ছা, ব্যতিক্রম আর নতুন কাহাতক গ্রহণ করবে দর্শক? অন্তত দুই সপ্তাহ ? তিন, চার? দেবী কি পাবেন ভক্তের অঞ্জলি, নৈবেদ্য? নিক্তিপাল্লায় নয়, সময়ের আদালতে বিচারের সে ভার তোলা থাক। একালে এটুকু বলতে পারি কেবল, ছয় দশক আগে যে দেবীপক্ষের শুরু, তার কিন্তু নিরঞ্জন, ভাসান হয়নি।

সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×