somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অন্য চোখে কলম্বাস (ইতিহাস পাঠে নির্মোহ আবিস্কার)

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশিষ্ট রুশ ইতিহাসবদি ভ্যাসিলি কুচেভস্কির মতে, “ফুলকে অন্ধরা দেখছে না, এজন্য ফুল দায়ী নয়; মানুষের অন্ধত্বই দায়ী’’। লিওপোল্ড ফন রাঙ্কে ইতিহাসকে বিজ্ঞান হিসেবে প্রচার করেছেন। কেননা ইতিহাস বিজ্ঞান এই অর্থে যে, এটি অন্যান্য বিজ্ঞানের ন্যায় সত্যানুসন্ধানে নিয়োজিত। অনুসন্ধানে আজ বড় বেশি প্রয়োজন হয়ে দাড়িয়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, জাতি এমনকি সভ্যতার শেকড় খুঁজে দেখার। এক্ষেত্রে ইতিহাসের সুখপাঠ্য বলতে প্রাসঙ্গিক বইগুলোর অন্যতম ‘এ পিপলস হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস’। সম্ভবত আমেরিকা তথা বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ইতিহাসগ্রন্থ। ১৫ বছর আগে ২০০৩ সালে এ বইয়ের এক মিলিয়ন কপি বিক্রি উপলক্ষ্যে যে বিশাল নাগরিক সমাবেশ হয় তা নিউইয়র্কের উদারনৈতিক মহলে এখনো শোনা যায়। এ বই নিয়ে অরুন্ধতী রায়ের মন্তব্য, “হাওয়ার্ড জিন না পড়ার মানে হলো নিজেকে ঠকানো’’। ক্ষ্যাপাটে হিসেবে পরিচিত হাওয়ার্ড জিন আজন্ম এ কথা বিশ্বাস করে গেছেন যে, আমেরিকার মানুষ তাদের দৈনন্দিন সংগ্রামের ভেতর দিয়ে প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর হচ্ছে।

বিজ্ঞ লেখক জর্জ অরওয়েল লিখেছিলেন- “যারা অতীতকে নিয়ন্ত্রণ করে, তারা ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করে আর যারা বর্তমানকে নিয়ন্ত্রণ করে তারাই নিয়ন্ত্রণ করে অতীতকে”। কথাটা অন্যভাবে বললে দাড়ায় যে, সমাজের উপর বর্তমানে যাদের কর্তৃত্ব রয়েছে বস্তুত তারাই সে সমাজের ইতিহাস রচনা করে আর এভাবেই সে কর্তৃত্বকারী দল নিয়ন্ত্রণ করে সমাজের ভবিষ্যৎ। এ কারণেই কলম্বাসের কাহিনী আমাদের জানা জরুরি।

হাওয়ার্ড জিন তার ‘এ পিপলস হিস্ট্রি অব দ্য ইউনাইটেড স্টেটস’ বইটা লিখতে গিয়ে এমন সব তথ্য তুলে এনেছেন, যা নতুন চোখে পর্যালোচনার সুযোগ দেয় বিশ্ব ইতিহাসকে। এ বইয়ে চেষ্টা হয়েছে ইতিহাসে যারা উপেক্ষিত, তাদের দৃষ্টিকোন থেকে লেখার। আমেরিকার ইতিহাসকে দেখানো হয়েছে আদিবাসী, কৃষ্ণাঙ্গ, ক্রীতদাস আর অভিবাসীদের চোখ দিয়ে। এখানে যুদ্ধ, জেনারেল বা সামরিক নায়কদের চোখে নয়, দেখা হয়েছে বিজেতার দৃষ্টিতে। কলম্বাস যখন ভূখণ্ডে পা রাখলেন তখন ভেবেছিলেন তিনি ইন্ডিয়ায় চলে এসেছেন। কেননা যে আদিবাসীরা সেখানে বসবাস করতো তাদের তিনি ভেবেছিলেন ইন্ডিয়ান। হাওয়ার্ড জিন ঠিক করলেন তাহলে সেই আদিবাসীদের চোখেই দেখা যাক কলম্বাসকে। কিন্তু আদিবাসীদের স্মৃতি বা লিখিত ইতিহাস নেই। বড় বাধা সেখানেই। তাই ইতিহাস বলতে হলে তার প্রোটাগনিস্ট হতে হবে খোদ কলম্বাসকেই। এই বিকল্প ভাবনা থেকেই তিনি যা খুঁজে পেলেন তা এককথায় চমকপ্রদ! কলম্বাসের নোটবুক। ... আরও বিস্তারিত :

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:২১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওরা ভয়ংকর

লিখেছেন রাজীব নুর, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ৮:৪৯



বাঙালির উদরঘাটতি থাকলেও উৎসবে সদা মশগুল!
দ্যাশ নতুন কইরা স্বাধীন হইছে গো!
রঙবেরঙে পতাকায় বিলুপ্ত স্বজাতির মানচিত্র!

শুধু পতাকায় সীমাবদ্ধ নেই!
মনে হচ্ছে পাল্টে গেছে জাতীয়তা!
মধ্যরাতে ভেঙে যায় সুনিদ্রা কর্কশ... ...বাকিটুকু পড়ুন

জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা জুলাই, ২০২৬ সকাল ১১:০১


জুলাই: বাঙালি জাতির জন্য এক অভিশাপ ও মূল্যায়ন

আমাদের দৃষ্টিতে, তথাকথিত "জুলাই" বাংলাদেশের জন্য কোনো গৌরবের অধ্যায় নয়; বরং এটি জাতীয় ঐক্য, স্বাধীনতা, অর্থনীতি ও মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ... ...বাকিটুকু পড়ুন

জাপান যেভাবে মাত্র ৭ বছরে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৭



জাপানের সাবেক প্রধানমন্ত্রী হায়াতো ইকেদা ১৯৬০ সালের শেষভাগে তাঁর বিখ্যাত "ইনকাম ডাবলিং প্ল্যান" বা "আয় দ্বিগুণকরণ পরিকল্পনা" চালু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো জাপানের অর্থনৈতিক... ...বাকিটুকু পড়ুন

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে... ...বাকিটুকু পড়ুন

জাতিসত্তার পরিচয়ের বাজার

লিখেছেন তানভীর রাতুল, ০৪ ঠা জুলাই, ২০২৬ রাত ৩:২১

ইতিহাসে কোনো আদর্শ সত্যিকার অর্থে মরে না। সে শুধু নাম বদলায়, পরাজিত আদর্শেরও পুনর্জন্ম হয়।

১৯৭০ সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগ একটি আসনও পায়নি। কিন্তু সেই রাতে মুসলিম লীগ মরেনি,... ...বাকিটুকু পড়ুন

×