কোনো কারণ দর্শানো ছাড়াই দৈনিক যায়যায়দিন-এর ১০ সাংবাদিক-কর্মচারীকে গত বুধবার চাকরিচ্যুত করা হয়েছে। গত বুধবার রাতে তাদের প্রত্যেককে চাকরিচ্যুতির নোটিশ ধরিয়ে দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, যায়যায়দিন-এর প্রশাসন বিভাগের ইনচার্জ গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘আপনাকে চাকরিচ্যুত করা হলো।’ কেন- সে ব্যাপারে চিঠিতে কিছু বলা হয়নি।
চাকরিচ্যুতরা হলেন সহকারী সম্পাদক সজীব ওনাসিম, কপি এডিটর বাবলু রহমান, মফস্বল ডেস্ক ইনচার্জ জাহেদুল আলম রুবেল, স্পোর্টস ডেস্ক ইনচার্জ নাজমুল হাসান রুবেল, স্টাফ রিপোর্টার তুহিন সানজিদ, সৈয়দ নূরুর রহমান (কুমিল্লা), আরিফ রহমান (বগুড়া), নাফিজ আশরাফ (নারায়ণগঞ্জ), সিনিয়র এক্সিকিউটিভ (প্রশাসন) হরিপদ দাশ ও অফিস সহকারী মনির হোসেন।
সূত্র জানায়, ঈদের আগে-পরে আরো কিছু সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হতে পারে। উল্লেখ্য, মাস দুয়েক আগেও যায়যায়দিন-এর ১০ জন সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়।
সূত্র- দৈনিক নয়া দিগন্ত।
যায়যায়দিনের ১০ সাংবাদিক-কর্মচারী চাকরিচ্যুত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।