নিজ কন্যাকে ধর্ষন করল বাবা !!!তা ও বাংলাদেশে !! বাকহীন 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নিজ কন্যাকে ধর্ষনের অভিযোগ গ্রেপ্তার হয়েছে লম্পট পিতা। উপজেলা ১নং ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে আমির হোসেন (৪২) কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসীসূত্রেজানাযায়, সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমির হোসেনের কন্যা সপ্তম শ্রেণীর ছাত্রী (১৩) গত শুক্রবার সকালে তার মায়ের সাথে পার্শ্ববর্তী ছিলাদী গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে যায়। ওই দিন বিকেলে বাড়িতে কাজের কথা বলে ভিকটিমের পিতা আমির হোসেন ভিকটিমকে তার নানার বাড়ি থেকে তাদের নিজ বাড়িতে নিয়ে আসে। এরপর রাতে তাকে একা পেয়ে লম্পট পিতা আমির হোসেন তার মেয়ের বিছানায় গিয়ে ভিকটিমকে জড়িয়ে ধরে জোর পূর্বক ধর্ষণ করে। পর দিন ভিকটিম তার নানার বাড়িতে গিয়ে ধর্ষণের বিষয়টি তার মা রহিমা বেগমের কাছে ঘটনাটি খুলে বলেন। পরে ভিকটিমের মা রহিমা বেগম বাড়িতে এসে ঘটনাটি লম্পট আমির হোসেনকে জিজ্ঞাসা করলে সে স্ত্রী রহিমার ওপর ক্ষ্রিপ্ত হয়ে তাকে উল্টো মারধরের চেষ্টা চালায়। পরে ভিকটিমের মা ঘটনাটি স্থানীয় মেম্বার অলিউর রহমানকে জানান। অতঃপর মেম্বার ঘটনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমানকে জানাইলে চেয়ারম্যান চৌকিদার পাঠিয়ে লম্পট আমির হোসেনকে আটক করে সেনবাগ থানা পুলিশের নিকট সোপর্দ করে। এঘটনায় ভিকটিমের মা রহিমা বেগম বাদি হয়ে স্বামীর বিরুদ্ধে নিজ কন্যাকে ধর্ষনের অভিযোগে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেছে। এব্যাপারে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ধর্ষক জেলা কারাগারে রয়েছে।
২০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।