somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাগো, পশুমুক্ত ধরণী চাই

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমার ভাগিনা (Ri HAm) আমাকে বললো, মামা আপনি তো লেখালেখি করেন, রিশাকে (রাজধানী ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী) নিয়ে কিছু একটা লেখেন। তার প্রত্যুত্তরে আমি বললাম - না, এইসব বিষয় নিয়ে লেখার মত মানসিক শক্তি আমার নাই কিন্তু রিশার কোমল বা মায়াবী ছবির দিকে তাকিয়ে আর চুপ করে থাকতে পারলাম না। আমরা মানুষ্যরুপী মানুষগুলো মাঝে মাঝে এমন কাজ করি তখন মনে হয়, আমরা কি আসলে মানুষ, নাকি পশু, নাকি মনুষ্যরুপী জানোয়ার।

প্রত্যেক মানুষের চরিত্রের কিছু দূর্বল দিক থাকে যেটা সে ইচ্ছা করলেও কাটিতে উঠতে পারেনা, যেমন আমার ক্ষেত্রে - কোন হরর মুভি দেখতে না পারা, পত্রিকার পাতায় কোন বিভিৎস ছবি বা কোন নারী নির্যাতনের খবর পড়তে না পারা। এটা কি আমার মানসিক শক্তির অভাব নাকি মানবিক গুনাবলী, আমি জানিনা। সেজন্য আমি সবসময় চেষ্টা করি এইসব বিষয়গুলো এড়িয়ে যেতে কারন কোন বিষয় নিয়ে লেখতে হলে আমাকে সে বিষয় সম্পর্কিত লেখাগুলো পড়তে হবে যেটা আমার জন্য কষ্টকর।

মানুষের কিছু সাধারন বৈশিষ্ট্য আছে যেমন- মানুষ হবে মানবিক, তার বিচার বুদ্ধি থাকবে, প্রেম ভালবাসা থাকবে, বিরহ থাকবে, ঝগড়া বিবাদ থাকবে আবার মিল মহব্বত বা আপসরফাও থাকবে কিন্তু তার মধ্যে যদি পশুর মত বুদ্ধি বিবেচনাহীন বৈশিষ্ট্যের লক্ষন দেখা যায় তাকে বর্বর, পাষুন্ড, জানোয়ার, অসভ্য অথবা যে নামেই অবহিত করা হোক না মানুষ হিসেবে তাকে আর সংজ্ঞায়িত করা যায়না। ত্বকী হত্যা বা তনু হত্যার কাহিনীগুলো পড়ার সময় আপনি সুস্থির থাকতে পারবেননা। কি লোমহর্ষক কাহিনী, কিভাবে মারছে, লাশ বস্তায় ভরা এবং পানিতে ফেলে দেওয়া, তনুর শরীরের ব্যবহৃত জিনিসপত্র বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকা, আফসানার লাশ পাওয়া, রিশাকে চুরিকাঘাত এবং আজকে মৃত্যুবরণ। আপনি যদি এদের চেহারাগুলোর দিকে তাকান- ত্বকী, তনু, রিশা এবং একবার ভাবুন - কি নিরাপরাধ মুখগুলো, কি মমতাময় মুখগুলো, এরপর চিন্তা করুন এই ফুলের মত শিশুদের উপর পশুদের নির্যাতন এবং তারপর লাশ হয়ে মা-বাবার কাছে ফেরত যাওয়া। এর চেয়ে দূঃখের, কষ্টের আর কি হতে পারে তাদের পিতা মাতার কাছে।

আমার কথা হলো - এই পশুরা কে কোন দল করে বা কে কার আত্মীয়, এই সব কিছু ভাবার কিংবা বলার কোনই প্রয়োজন নাই। সে একজন অপরাধী, এটাই হোক এখন তার একমাত্র পরিচয় এবং তার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব জানুক সে একজন দানব। সে এই সমাজের কীট এবং সর্বোচ্চ শাস্তিই হোক তার প্রাপ্য। আর যারা কোন প্রকারেই বা ইনিয়ে বিনিয়ে এই দানবদের বা পশুদের বাঁচানোর চেষ্টা করবে বা করে তারা আরো বড় দানব, আরো বড় পশু, তারা এই দানবদের মা, বাপ, চৌদ্দ গোষ্ঠি।

শওকত হোসেন বিপু
২৮.০৮.২০১৬
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×