somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জাতির বোঝা
আমি জাতির বোঝা। তবে আমাকে আপনি জাতির ভাতিজাও বলতে পারেন। জাতির কোন উপকার করছি কিনা জানি না। জাতির থেকে কোন উপকার পাইনি এটা বলতে পারি।

আমরা এক জন মাহাথির চাই কিন্তু মাহাথির হতে চাই না, আফসোস!

১১ ই মে, ২০১৮ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উৎসর্গঃ আলোচিত সমালোচিত ব্লগার জনাব চাঁদগাজী যার কাছে আমরা চিন্তার খোরাক পাই।



গত কাল শপথ নিলেন মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির ।এ এক বিরাট আচানক ঘটনা। তিনি মালয়েশিয়ার তো বটেই এমনকি বিশ্বের সব চেয়ে প্রবীণতম ব্যক্তি যিনি কিনা এই বয়সে আবার প্রধানমন্ত্রী হলেন।
২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা থেকে চলে যাবার পর আবার ১৫ বছর পরে নিজের দল থেকে নয়, বিরোধী জোট থেকে আবার প্রধানমন্ত্রী পদে ফিরে আসাটাও একটি বিরল ঘটনা।
এর আগে ৪র্থ প্রধানমন্ত্রী হিসাবে তিনি ১৬ জুলাই ১৯৮১ সাল থেকে ৩১ শে অক্টোবর ২০০৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে স্বেচ্ছায় দায়িত্ব ছেড়ে দেন। পুনরায় আবার দেশের প্রয়োজনে জাতির খাতিরে তিনি নির্বাচনে অংশ নেন। জনতাই তাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনে। ৯২ বছর বয়সী এই প্রধানমন্ত্রী বিশ্বের সব চেয়ে বেশী বয়সী প্রধানমন্ত্রী হিসাবে রেকর্ড গড়েছেন।

আমরা অনেকেই জানি না, মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশী তার নিজের দেশে কাজ না পেয়ে সেখানে কাজ করছেন। সহজ কথায় কামলা দিচ্ছেন। তাদের মাঝে আমি বিরাট আক্ষেপ লক্ষ্য করেছি। আজ বাজারে মাছ কিনতে গিয়েও শুনতে পেলাম তাদের কথা- আমাদের বাংলাদেশে কেন মাহাথিরের মতো এমন এক জন নেতা হয়না? আমরা কি পেতে পারিনা মাহাথিরের মতো এক জন নেতা? যিনি আমাদের দেশটাকে পাল্টে দেবেন?
কঠিন প্রশ্ন। এই প্রশ্নের কোন জবাব নেই। বাংলাদেশের মতো রাজনীতি পাগল মানুষ সারা দুনিয়ায় নেই। এতো এতো নেতাও নেই কোথাও। তারপরও মাহাথিরের মতো নেতা খুজে বেড়ায় মানুষ। কেন?

প্রবাসী শ্রমিকরা বিদেশে কষ্টে আছেন। পরিবার পরিজন ফেলে সামান্য কটা টাকার জন্য অন্যের দেশের পরে আছেন। তাদের কোন স্বাভাবিক পারিপারিক জীবন নেই। তাদের পরিবারের সদস্য যারা দেশে থাকে তাদের আছে অর্ধেক পারিবারিক জীবন। তাদের স্ত্রীরা স্বামীর সঙ্গ লাভ করেন না। তাদের সন্তানেরা অনেক ক্ষেত্রে তাদেরকে চিনে না। অনেকে বিয়ে করে ঘরে নতুন বউ রেখে বিদেশে চলে যায়। ইতিমধ্যে সন্তান জন্ম নেয়। সন্তান বাবাকে পায় না। বিদেশে কোন রকমে নুন-ভাত খেয়ে কাটায়। তাদের ধারণা, মাহাথিরের মতো এক জন নেতা বাংলাদেশে উদয় হলে তাদেরকে বিদেশে খেটে মরতে হতো না। অন্যান্য মানুষের মতো দেশে তারা একটি স্বাভাবিক জীবন লাভ করতে পারতো।

স্বাধীনতার প্রায় ৫০ বছরে আমাদের দেশের আনাকে কানাচে অজস্র নেতা জন্মেছে। তারা কেবল নিয়েছে। সাধারণ মানুষকে কিছু দেয়নি। তারা টাকার পাহাড় বানিয়েছে। দেশে টাকা রাখার জায়গা হয় না। বিদেশে টাকা রাখে। মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানায়।

সাধারণ মানুষ যে কি কষ্টে বেচেঁ আছে সেটা তাদের জানার কোন দরকার নেই। মাহাথির কেন এতো জন প্রিয় সেটা আমাদের দেশের নেতারাও জানেন। তবে তারা মনে মনে সম্ভবত মাহাথিরকে বোকা মনে করেন। কারণ আমাদের দেশের চালাক নেতারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করেন না। যে টা মাহাথির করেন।

১৬ কোটি বাংলাদেশীর মধ্যে থেকে কেউ এক জন উঠে আসুন আমাদের মাহাথির হয়ে। আমরা আপনাকে খুজছি। আপনি আসুন।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
৩৩টি মন্তব্য ২৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:০১



বাঙ্গালীদের খাদ্যাভাস বদলে গেছে।
অদ্ভুত সব খাবার মানুষ এখন খায়। আগ্রহ নিয়েই খায়। ইউটিউব দেখে মানুষের চিন্তা চেতনা এবং ব্যবহার বদলে গেছে। বাংলাদেশে খাবারের ব্যবসায় লস নাই। মানুষজন... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

শুভ জন্মদিন আফীক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:১৩


তোর সাত বছর
কোন দিক দিয়ে গেলো
মনেই পড়ছে না;
জানিস কি অদ্ভুত সময়?
সময়ের উষ্ণভাজে
বেঁচে থাকাটাই ১ বিস্ময়!
শুভ জন্মদিনের
শুভেচ্ছাটা আরও খুশি
যেনো রঙিন ক্ষণ;
শত কষ্টের মাঝে মানুষ
হওয়াটা আনন্দাশ্রু;
মানুষের মত মানুষ হও
শুভ জন্মদিন- শুভ... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×