somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসিসিএঃ বর্তমান বাস্তবতা

১১ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক্টু আগে ব্লগার ইয়েন'র "কান্না পাইতাসে :-( :((" পড়ার পর মনে হল এ বিষয়ে আসলেই আমাদের কিছু করা উচিত।

৪ বছরে ২-২.৫ লাখ টাকা বিনিয়োগে এসিসিএ ডিগ্রী পাইয়ে দেবার নাম করে সমানে ব্যবসা করে যাচ্ছে দেশের সকল টিউশন প্রোভাইডারগন। এইচ,এস,সি / এ লেভেল করা থাকলেই রেজিষ্ট্রেশন করে শুরু করা যায় বিশ্বখ্যাত এই প্রফেশনাল ডিগ্রীর পড়াশোনা। তাই প্রাইভেট ভার্সিটির নতুন সংস্করন এই টিউশন প্রোভাইডারগুলো ছেলেমেয়েদের সিএ বানানোর স্বপ্ন দেখিয়ে আদতে ছেলেমেয়েগুলোর জীবনটাই ধংস করে দিচ্ছে। বাবা-মার স্বপ্ন, ছেলে একদিন সিএ হবে, কিন্তু ২/৩ বছর পর যখন দেখে লাখখানেক টাকা, সময় আর কষ্ট সবই সার, তখন তাদের আর কিছুই করার থাকে না। না্ পারে প্রাইভেট থেকে একটা বিবিএ ডিগ্রী কিনতে, আর না পারে ১২ ক্লাসের গন্ডি পার হতে।

সিএ। অনেক বড় একটা ব্যাপার। বিবিএ কিংবা এমবিএ তুলনামূলক ভাবে অনেক সহজ। আর সবচেয়ে বড় কথা, এইটা প্রফেশনাল ডিগ্রী, একাডেমিক না। জবের অভিজ্ঞতা না থাকলে পার্ট-টু থেকে পাশ করাই কঠিন হয়ে দাঁড়ায়। রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স না থাকলে শুধু বই পড়ে সিএ হওয়ার আশা করাটা বোকামী।

আমি জাবি'তে বিবিএ ফাইনাল সেমিষ্টারে পড়ার সময় সাড়ে তিন মাসে পার্ট-ওয়ান শেষ করেছি, আর আমার এক পরিচিত ছেলে ১ বছরে সি,এ,টি, (পার্ট-ওয়ান ইকুইভ্যালেন্ট) এর মাত্র ২ টা পেপার (৯টার মধ্যে) শেষ করেছে। কেন? কারন, আমার বিবিএ পড়াটা আমাকে যেরকম সাপোর্ট ও ম্যাচিউরিটি দিয়েছে, ও সেটা পায়নি। আমি পার্ট-টু পড়া শুরু করতে গিয়ে দেখলাম, জবের অভিজ্ঞতা না থাকলে, এই বিশাল বইগুলো শেষ করা অসম্ভব। তাই ইন্টার্ণশীপের এই সিমেষ্টারটায় কোনো পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করিনি।

যারা এসিসিএ পড়তে চান, একটা অনুরোধ, আগে ব্যাচেলরটা শেষ করে আসুন, অনেক সহজ হবে, সম্ভবত (গ্যারান্টী দেয়া সম্ভব না) কষ্ট করলে পাশ করতে পারবেন। কিন্তু যদি ১২ ক্লাস করেই চলে আসেন, তাহলে ইন্টার্নাল এর নামে একজেম্পশন নিয়ে কিছুদুর এগুতে পারবেন, কিন্তু শেষ পর্যন্ত ১/২ পার্ট করেই বসে থাকতে হবে। আর জব মার্কেট যেই কঠিন হয়ে যাচ্ছে, তাতে লোকাল সিএ ছাড়া এসিসিএ দের পার্ট-টু এর কোন ভ্যালু নেই বাজারে।

তাই সিদ্ধান্ত নেয়ার আগে একটু ভেবে দেখুন। টিউশন প্রোভাইডারদের কথা না শুনে, কর্পোরেট এ পরিচিত কারো সাথে আলোচনা করে নিন, অনেক স্বচ্ছ ধারনা পাবেন।

ধন্যবাদ।

৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×