বাড়ির গ্যারেজে সংস্থাটির পত্তন করেছিলেন তিন বন্ধু মিলে। ৩৫ বছর পরে, প্রযুক্তি-বিশ্বের খোল-নলচে বদলে দিয়ে, সেই অ্যাপলের চিফ এগ্জিকিউটিভ পদ থেকে সরে দাঁড়ালেন স্টিভ জোবস।
বেশ কয়েক বছর ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে আক্রান্ত ৫৬ বছর বয়সী জোবস। দু’বছর আগে তাঁর যকৃৎ প্রতিস্থাপনও হয়েছে। অ্যাপলের তরফ থেকে জোবসের অবসর-গ্রহণের খবরে অবশ্য তাঁর শারীরিক অসুস্থতার কোনও উল্লেখ করা হয়নি। তাঁর নিজের সংক্ষিপ্ত বার্তাতেও এ প্রসঙ্গে সরাসরি মুখ খোলেননি জোবস। শুধু বলেছেন, “সব সময়েই বলে এসেছি, আমি যে দিন আর আমার কাজ করে উঠতে পারব না, নিজেই আপনাদের জানাব। দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজই সেই দিন।” এমনিতে মিতভাষী বলে পরিচিত জোবস তাঁর বার্তায় লিখেছেন, “আমি জানি, অ্যাপল আরও অনেক ভাল কাজ করবে। আমি এখান থেকে বেশ কয়েক জন ভাল বন্ধু পেয়েছি। আপনাদের সকলের সঙ্গে এত বছর ধরে কাজ করার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।”
এ বছর ১৭ জানুয়ারি থেকে শারীরিক কারণে ছুটিতে ছিলেন জোবস। প্রকাশ্যে এসেছিলেন এক বার, ‘লঞ্চ’ করেছিলেন ‘আই ক্লাউড’, তথ্য সঞ্চয় করার ওয়্যারলেস প্রযুক্তি। তাঁর অনুপস্থিতিতে সংস্থার দৈনন্দিন খুঁটিনাটি দায়িত্ব সামলাচ্ছিলেন চিফ অপারেটিং অফিসার টিম কুক। তাঁর অনেক দিনের ‘ডান হাত’ এই কুক-কেই অ্যাপলের সিইও পদে মনোনীত করেছেন জোবস। তিনি নিজে থাকছেন সংস্থার চেয়ারম্যান হয়ে।
আই পড, আই ফোন, আই প্যাড। একের পর এক চমকদার ‘গ্যাজেট’ এনেছে জোবসের অ্যাপল। আর দুনিয়াজোড়া অ্যাপল-স্টোরের সামনে ক্রেতাদের লাইন লম্বা, আরও লম্বা হয়েছে। কম্পিউটার ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের ব্যবসার সঙ্গে অ্যাপলের বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্র প্রথম দিন থেকেই হইহই করে বাজার ছেয়ে ফেলে। ওয়াকম্যান, এম পি-থ্রি প্লেয়ারের সম্মান ও আধিপত্য মাটিতে মিশিয়ে প্রথমে ‘আইপড’। তার পর নোকিয়া, ব্ল্যাকবেরির মোবাইল-বাজার ধরতে ‘আই ফোন’। সব শেষে নতুন প্রজন্মের কম্পিউটার ‘আই প্যাড’। সংস্থার সুনাম ও হাইপের জোরেই বাজারে আসার আগেই বাজার দখল করে নেয় জোব্সের মানস-সন্তানেরা।
গত কাল সংস্থার ‘ভবিষ্যৎদ্রষ্টা’ প্রধানের অবসরের খবর প্রকাশ হওয়া মাত্র অ্যাপলের শেয়ার দর পাঁচ শতাংশ পড়ে যায়। ফলে প্রশ্ন উঠছে, জোবস-হীন অ্যাপল কি ‘বাজার নিয়ন্ত্রক’ হিসেবে নিজেদের আসন টিঁকিয়ে রাখতে পারবে? মোবাইল সংস্থা ‘নোকিয়া’র প্রধান স্টিভেন এলোপের কথায়, “কম্পিউটারের জগতে স্টিভ যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। আশাকরি, তিনি ও তাঁর টিম আরও বহু দিন ভাল কাজ করে যেতে পারবে।” অ্যাপলের বোর্ড সদস্য আর্ট লেভিনসন কাল বিবৃতিতে বলেন, “স্টিভের দূরদৃষ্টি এই সংস্থাকে বহু দূর এগিয়ে নিয়ে গিয়েছে। বোর্ডের প্রধান হিসেবে তিনি আরও অনেক দিন আমাদের পথ দেখাতে পারবেন।” তবে বিশেষজ্ঞরা মনে করছেন, জোবসের ‘অনুপস্থিতি’র সুযোগ নিয়ে কোরীয় সংস্থা স্যামসাং বা তাইওয়ানের সংস্থা এইচটিসি-র বাজার আরও ভাল হবে। কাল অবসরের খবরে এইচটিসি-র শেয়ার এক লাফে ৪.১% এবং স্যামসাংয়ের শেয়ার ৩.২% বৃদ্ধি পেয়েছিল।
কাজটা আর করতে পারছি না, তাই বিদায- স্টিভ জোবস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।