"আইন নিজের হাতে তুলে নিবেন না" ডায়ালগটা আমি শুনেছিলাম সিনেমাতে। যাই হো। কোন এক মন্ত্রী বলেছিল, বাংলাদেশের মামলার জটলা খুলতে নাকি ৫০ বছরের বেশি সময় লাগবে। হারে হারে টের পেলাম বিষয়টা, আমার নানাকে দেখে।
জমির যে মালিক, সে নাকি পুরা জায়গাটা মসজিদকে দান করেছে। অথচ কিছু অংশ আমার নানুকে বিক্রি করছে সেই মালিকটা। কাগজও আছে। কিন্তু মসজিদ কমিটির দাবি, আমার নানার জমিটাও। মসজিদ মামলা হেরে যাবে বলে মসজিদ কমিটি সময় নষ্ট করে। ২৫ বছর ধরে চলছে মামলা। জানি না আল্লাহ নানুকে কত বছর বেচে রাখবেন। মসজিদ কমিটির একজন বলেছে, আমার নানার ছেলে না, তাই জমি দিয়ে কি করবে। অথচ এই জমির ভাড়া হচ্ছে একমাত্র জীবিকার মাধ্যম। এখন নতুন বুদ্ধি ধরছে, আমার নানার মারা যাওয়া জন্য অপেক্ষা করছে। আর কত। আর কত। এভাবে চলতে থাকলে, নিজের হাতেই আইন নিতেই হবে। আইনের প্রতি শ্রদ্ধা, আইনই নষ্ট করে দিল।
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




