কীর্তিনাশা
০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কীর্তিনাশা
জাহাঙ্গীর ফিরোজ
সকাল শেষে দুপুর এলো
দুপুর শেষে রাত
লোডশেডিংয়ে থুবড়ে পড়া
শহর দেখে চাঁদ।
রাতের আলো লাগলো ভালো
দেখলে কিছু মেঘ
মনের মাঝে উথাল পাথাল
বাতাস দিলো বেগ।
মেঘের ভীড়ে চাঁদ হারালো
রাত ফুরালো
ঝরলো শিশির
পড়লো ঝরে ফুল
চাঁদের টানে জোয়ার এলো
ভাঙলো নদীর কূল।
কুলের জ্বালা কুলের বালা
কূলভাঙা এক নারী
বিকেল শেষে সন্ধ্যে বেলা
মরছে খুঁজে বাড়ি।
বাড়ির আশা কীর্তিনাশা
খলখলিয়ে হাসে
পথের মোড়ে তিনমাথা এক
গয়াল তুলে কাশে।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আম্রকাননের আগুনএপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের...
...বাকিটুকু পড়ুনজীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি...
...বাকিটুকু পড়ুন/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।
/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন
এক
বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন
আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন