জাহাঙ্গীর ফিরোজ
বলেছিলাম না সময় ভেঙে পড়বে
শূন্যের খোঁপা থেকে ফুল...
এক অজানা সত্যের সন্ধানে মন
যতদূর যেতে পারে
তারও ওপারের দৃশ্যাবলী
কী ভাবে ধারণ করে যন্ত্রসকল?
দেখা অদেখার মাঝে যে গড়েছে পুল
সে ও আমাদের বোধগম্য বর্ণনায়
বানিয়েছে বোধের অকূল
জেনেছি একক টানে ভরের অদূরে
ভরহীন শূন্যতা ছিঁড়ে
একদিন সময়ের ছিলা শব্দহীন
বিদীর্ণ টংকারে ছিন্ন হবে।
তখন তোমার খেয়াতরী
তখন তোমার দূর স্বপ্ন অভিলাষ
হে মানুষ, যে রচিবে
তাঁর প্রতি নতজানু হও এই বেলা।
সকল খেলার শেষে অশেষ সুখের দিন
সকল চাওয়ার শেষে অশেষ দুখের দিন
বিশ্বাসী মানুষের আশ্রয় আর টিকে থাক।
তবু কেন ঐশী বাণীতে অবজ্ঞা রেখে
অহেতুক দিকভ্রান্ত শূন্যচারিতা
মানুষকে যতদূর নিয়ে যেতে পারে
তার চেয়ে আরও দূর সত্যের কাছে
বিশ্বাসী মানুষের মন পৌঁছে যায় ধীরে।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৫ বিকাল ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



