জীবনের নিরন্তর সংগ্রাম।
বেদনার নীল রং
একসময় হয়তো পাংশু বর্ণ ধারণ করে,
তবুও কষ্টের তীব্রতা রয়ে যায় পূর্ববৎ।
যন্ত্রণার প্রতিটি ক্ষণ যেন এক একটি মহাকাল,
তবুও বেদনার সময়টুকু পেরিয়ে এসে-
ওরা ঊষার আলোয় অবগাহন করে যায়।
নতুন ভোরে নতুনভাবে বাচাঁর অবলম্বন খোঁজে
কষ্টের তীব্রতাকে উপেক্ষা করে পূর্ববৎ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




