রঙের মিছিল, ভাবনার আঁকিবুকি,
কবিতা মানে
শুভ্র গাংচিল, রোদে-মেঘে মাখামাখি।
কবিতা মানে
ভোরের শিশির, পদ্মপাতায় জল টলমল,
কবিতা মানে
অবুঝ কিশোরীর অভিমানে আঁখি ছলছল।
কবিতা মানে
ফুল্লরার হাত, এলোমেলো চুল, সিঁথির সিঁদুর,
কবিতা মানে
নির্জন রাত, একাকী পথে হেঁটে যাওয়া বহুদূর।
কবিতা মানে
প্রতিবাদী ঝড়, চেতনার জ্বলজ্বলে রাঙা পোস্টার,
কবিতা মানে
প্রেমের আপ্লুত স্বর, হঠাৎ জেগে ওঠা চিৎকার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




