আমার কষ্টগুলো নীরবে জমাট বাঁধতে বাঁধতে
একসময় হিমালয় হয়ে উঠলো বুকের পাঁজরের আঙিনায়।
খুব আশা করেছিলাম একসময় তুমি মোহন হাতে
ছুঁয়ে যাবে আমায় আর আমার সব ব্যাথা পলকে রূপান্তরিত হবে জলে।
কিন্তু হায়- আমার সমস্ত হাহাকার দিকভ্রান্ত পথিকের মতো
ছোটাছুটি শেষে, মরুপ্রান্তর পেরিয়ে, কাটাঁতার পেরিয়ে,
উপত্যকা বেয়ে ফের ডানা ঝাপটাতে ঝাপটাতে
আমারই কাছে ফিরে এলো আরো নগ্ন হয়ে।
আমি সারারাত তাদের বুকে নিয়ে এপাশ-ওপাশ করলাম,
যতই কষ্টগুলিকে ফানুস বানিয়ে উড়িয়ে দিতে চাইলাম
ততই তারা ডাল-পালা নিয়ে ঝাপিয়ে এলো, আর-
আমায় অঝরে ভিজিয়ে দিলো কষ্টের গাঢ় লাল রঙে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




