আমার তুলির আঁচড়ে, কষ্টের ইউক্যালিপ্টাস বেয়ে
হয়তো উঠবে না কোন ভালোবাসার মাধবীলতা।
সময়ের সাথে সাথে স্বপ্নগুলোও পুড়ে যাবে
রঙিন মোমের আলোর মতো নীরবে, নিভৃতে-
গাঢ় নীল রঙে ঢেকে যাবে আমার সমস্ত অস্তিত্ব, তর্জন।
ফুল্লরার বাহুবন্ধনে আর রাত হবে না ভোর,
তবুও বলি-
শুধু একটি রাত চাই।
যে রাত হবে তোমার আমার,
যে রাত হবে শুধু কবিতার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




